ইস্টবেঙ্গল বিদায় জানালেও কলকাতায় নতুন দল পেয়ে গেলেন গার্সিয়া

মোহনবাগানকে বিদায় জানিয়ে গত মরসুমে ইস্টবেঙ্গলের ফিজিক্যাল ট্রেনারের দায়িত্ব কাঁধে নিয়েছিলেন মিরান্ডা গার্সিয়া। কিন্তু মরসুম শেষ হতেই তাঁর সঙ্গে আর কথা এগোয়নি ইস্টবেঙ্গল।

মোহনবাগানকে বিদায় জানিয়ে গত মরসুমে ইস্টবেঙ্গলের ফিজিক্যাল ট্রেনারের দায়িত্ব কাঁধে নিয়েছিলেন মিরান্ডা গার্সিয়া। কিন্তু মরসুম শেষ হতেই তাঁর সঙ্গে আর কথা এগোয়নি ইস্টবেঙ্গল। আসন্ন মরসুমের জন্য দল না পেয়ে হতাশ হয়ে পড়েন গার্সিয়া নিজেও। কিন্তু অবশেষে দল পেলেন তিনি। আসন্ন আইএসএলের জন্য তাঁকে দলের সঙ্গে যুক্ত করল এটিকে।

ইস্টবেঙ্গল বিদায় জানালেও কলকাতায় নতুন দল পেয়ে গেলেন গার্সিয়া

তবে, অন্দরের খবর গার্সিয়াকে এটিকে-তে আনার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন মোহনবাগানের প্রাক্তন কোচ সঞ্জয় সেন। সঞ্জয়ের কথাতেই গার্সিয়াকে দলে নেয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল। চেতলার সঞ্জয় আর গার্সিয়ার যৌথ প্রচেষ্টায় একের পর এক মরসুম মাঠে ফুল ফুটিয়েছিলেন বাগান ফুটবলাররা। জিতেছিলেন আই লিগ, ফেড কাপের মতো টুর্নামেন্ট।

এখন দেখার মোহনবাগানের মতো এটিকে-তেও এই রশায়ন ফের জমে ওঠে কি না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+