প্রতীক্ষার অবসান, আইএসএলের উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে এটিকে মোহনবাগান, ডার্বি কবে জেনে নিন

প্রতীক্ষার অবসান, আইএসএলের উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে এটিকে মোহনবাগান, ডার্বি কবে জেনে নিন

প্রতীক্ষার অবসান। অবশেষে প্রকাশ পেল আইএসএলের সূচি। দেশ জুড়ে করোনা ভাইরাসের দাপুটে ইনিংসের কারণে গোয়ার তিন স্টেডিয়ামে জৈব সুরক্ষা বলয়ে এবছর আইএসএল টুর্নামেন্ট খেলা হবে। তবে দেশে বাড়তে চলা কোভিড পরিস্থিতিতে সূচি প্রকাশে কিছুটা সময় লেগে যায়। শেষ পর্যন্ত আজ প্রকাশ পেল আইএসএল ২০২০-২১ এর সূচি।

আইপিএলের ধাঁচে আইএসএল

আইপিএলের ধাঁচে আইএসএল

করোনা সংকটে আমিরশাহীতে যেভাবে তিনটি স্টেডিয়ামে জৈব সুরক্ষায় আইপিএলে ম্যাচ হচ্ছে। ঠিক সেই ভাবেই ভারতের মাটিতে এবার ফুটবলের মহাযজ্ঞ বসতে চলেছে। গোয়ার ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়াম, বাম্বোলিমের জিএমসি স্টেডিয়াম এবং ভাস্কোর তিলক ময়দান স্টেডিয়াম, এই তিন মাঠে আইএসএলের ম্যাচ খেলা হবে।

উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে এটিকে

উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে এটিকে

আইএসএলের উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে এটিকে মোহনবাগান। আসন্ন আইএসএলে এবছর কলকাতার দুই ক্লাবের অন্তর্ভূক্তি বড় আকর্ষণ। এটিকে মোহনবাগানের পাশাপাশি এবছর ইস্টবেঙ্গল ক্লাব আইএসএলে খেলবে। এবার জানা গেল এটিকে মোহনবাগানের ম্যাচ দিয়ে আইএসএলে ঢাকে কাঠি। ২০ নভেম্বর উদ্বোধনী ম্যাচে কেরালা ব্লাষ্টার্সের সঙ্গে এটিকে মোহনবাগান ম্যাচ খেলবে।

ডার্বি ম্যাচ দিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

ডার্বি ম্যাচ দিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

অন্যদিকে বাঙালির আবেগের ডার্বি ম্যাচ দিয়ে এবছর আইএসএলে অভিযান শুরু ইস্টবেঙ্গলের। ২৭ নভেম্বর এটিকে মোহনবাগানের মুখোমুখি হবে এসসি ইস্টবেঙ্গল।

{quiz_408}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+