ফ্রেঞ্চ লিগ কাপ জিতে চারে চার পিএসজি'র, লক্ষ্য এবার চ্যাম্পিয়ন্স লিগ

চারে চার করল পিএসজি। গত সপ্তাহে ফ্রেঞ্চ কাপ জেতার পর এবার লিগ কাপ জিতল প্যারিস সেন্ট জার্মেইন। নেইমারদের সামনে এবার লক্ষ্য অধরা চ্যাম্পিয়ন্স লিগ।

চারে চার করল পিএসজি। গত সপ্তাহে ফ্রেঞ্চ কাপ জেতার পর এবার ফেঞ্চ লিগ কাপ জিতল প্যারিস সেন্ট জার্মেইন। নেইমারদের সামনে এবার লক্ষ্য অধরা চ্যাম্পিয়ন্স লিগ।

ফ্রেঞ্চ লিগ কাপ জিতে চারে চার পিএসজির, লক্ষ্য এবার চ্যাম্পিয়ন্স লিগ

শুক্রবার স্তাদ দে ফ্রান্সে নির্ধারিত ও অতিরিক্ত সময় অলিম্পিক লিঁওর বিরুদ্ধে পিএসজি গোলশূন্য অবস্থায় ম্যাচ শেষ করে। ট্রাইব্রেকারে এরপর অলিম্পিক লিওঁকে ৬-৫ ব্যবধানে হারিয়ে পিএসজি লিগ কাপ জিতে নেয়। এই জয়ের ফলে চলতি মৌসুমে দাপটের সঙ্গে নেইমার-এমবাপ্পেরা ঘরোয়া চার শিরোপার চারটিই জিতে নিল। ফ্রান্স ছাড়িয়ে ইউরোপের সেরা ক্লাবে শিরোপা জেতাই পিএসজির সবচেয়ে বড় স্বপ্ন হতে চলেছে, তা বলে দিতে হবে না!চ্যাম্পিয়ন্স লিগের গত দুই মরসুমে শেষ ষোলোতে বাদ পড়েছে পিএসজি। দুই ক্ষেত্রেই অবশ্য চোট পেয়ে নেইমারের মাঠের বাইরে থাকা একটা বড় কারণ ছিল।

এবার নেইমার এখনও পর্যন্ত সম্পূর্ণ সুস্থ ও ফিট রয়েছেন। যদিও গত সপ্তাহে ফ্রেঞ্চ কাপের ফাইনালে এমবাপ্পে অ্যাঙ্কেলে মোচড় নিয়ে মাঠ ছাড়েন। এই চোটের কারণে চ্যাম্পিয়ন্স লিগে তাঁর খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। করোনা থাকায় স্থগিত থাকার পর অগাস্টে ফের চ্যাম্পিয়ন্স লিগ শুরু। ১২ আগস্ট কোয়ার্টার ফাইনালে পিএসজির প্রতিপক্ষ এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লিগে এসে দারুণ চমক দেখাতে থাকা আতালান্তা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+