Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

করোনা আক্রান্ত ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফ্রেঞ্চ তারকা, ফুটবল মহলে উৎকণ্ঠা

করোনা আক্রান্ত ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফ্রেঞ্চ তারকা, ফুটবল মহলে উৎকণ্ঠা

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্রান্স তথা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার পল পোগবা। সেলফ আইসোলেশনে থাকা এই অ্যাটাকিং মিড ফিল্ডারকে ছাড়াই উয়েফা নেশন লিগ ম্যাচের দল ঘোষণা করেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। পোগবার সুস্থতা কামনা করছে বিশ্বের ফুটবল মহল।

করোনা আক্রান্ত ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফ্রেঞ্চ তারকা, ফুটবল মহলে উৎকণ্ঠা

ফ্রান্সকে ২০১৮-এর ফুটবল বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া পল পোগবার কোভিড-১৯ টেস্ট দুই দিন আগেই। তাতে জানা গিয়েছে যে ফ্রেঞ্চ তারকার শরীরে বাসা বেঁধেছে করোনা ভাইরাস। সঙ্গে সঙ্গে পোগবাকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়। তাঁর পরিবর্তে মিডফিল্ডার এডুয়ার্ডো কামাভিঙ্গাকে দলে নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

আগামী ৫ সেপ্টেম্বর উয়েফা ন্যাশনাল লিগের অভিযান শুরু করছে ফ্রান্স। প্রতিযোগিতার প্রথম ম্যাচে সুইডেনের মুখোমুখি হচ্ছে বিশ্বজয়ীরা। তিন দিন পর ক্রোশিয়ার মুখোমুখি হবেন আন্টোনিও গ্রিজম্যানরা। করোনা ভাইরাসের জেরে জাতীয় দলে জায়গা করতে না পেরে হতাশই হয়েছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অ্যাটাকিং মিডফিল্ডার। তবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার বার্তাও দিয়েছেন পোগবা।

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্য়া দুই কোটি সাড়ে চুয়াল্লিশ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন আট লক্ষেরও বেশি মানুষ। সুস্থ হয়েছেন প্রায় এক কোটি সত্তর লক্ষ মানুষ। ফ্রান্সে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আড়াই লক্ষ ছাড়িয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন ৩০ হাজারেরও বেশি মানুষ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+