ফ্রান্সকে জিতিয়ে বিশ্বকাপে বিরল রেকর্ড তৈরির সুযোগ দিদিয়েরের কাছে
এদিন ফ্রান্স ফাইনালে ওঠায় দিদিয়েরের কাছে সুযোগ রয়েছে খেলোয়াড় ও কোচ হিসাবে দেশকে বিশ্বকাপ জেতানোর।
১৯৯৮ সালে প্রথমবার বিশ্বকাপ জেতে ফরাসিরা। সেই দলের অধিনায়ক ছিলেন দিদিয়ের দেশঁ। ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ পেয়েছিল লেস ব্লুসরা। সেইবারের পর ২০০৬ সালেও ফ্রান্স বিশ্বকাপের ফাইনালে উঠে হেরে গিয়েছিল ইতালির কাছে ৫-৩ গোলে পেনাল্টিতে।

এদিন বেলজিয়ামকে হারানোর ফলে ফ্রান্স গত ২০ বছরের মধ্যে সবচেয়ে বেশিবার বিশ্বকাপে ওঠার যোগ্যতা অর্জন করে ফেলল। এর আগে সবমিলিয়ে জার্মানি ৮ বার, ব্রাজিল ৬বার, ইতালি ৬ বার, আর্জেন্তিনা ৫ বার, নেদারল্যান্ডস ৩ বার ফাইনালে উঠেছে।
এদিন ফ্রান্স ফাইনালে ওঠায় দিদিয়েরের কাছে সুযোগ রয়েছে খেলোয়াড় ও কোচ হিসাবে দেশকে বিশ্বকাপ জেতানোর। তাঁর আগে ব্রাজিলের মারিও জাগালো ১৯৫৮ ও ১৯৬২ বিশ্বকাপ জেতেন। তারপরে ১৯৭০ সালে কোচ হিসাবে কাপ জেতেন। ১৯৯৪ সালেও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে তিনি কাপ জিতেছিলেন।
জার্মানির ফ্র্যাঙ্ক বেকেনবাউয়ার ১৯৭৪ সালে খেলোয়াড় হিসাবে ও ১৯৯০ সালে কোচ হিসাবে কাপ জেতেন। সেই রেকর্ডকে ছুঁয়ে ফেলবেন দিদিয়ের যদি তিনি ১৫ জুলাই কাপ জেতাতে পারেন দেশকে।
এর আগে ফরাসি কোচ হিসাবে একটি রেকর্ড দেশঁ করে ফেলেছেন। ২০১৬ ইউরো ফাইনাল ও ২০১৮ বিশ্বকাপ ফাইনালে দেশকে তুলেছেন কোচ হিসাবে।












Click it and Unblock the Notifications