Euro Cup 2024: প্রতিপক্ষের গোল উপহারে জয় পেল ফ্রান্স, প্রথম ম্যাচে ফরাসিদের প্রাপ্তি ৩ পয়েন্ট

শিরোপা জয়ের লক্ষ্যেই এবারের ইউরোতে পা রেখেছে ফ্রান্স। এমবাপে, গ্রিজম্যান, কন্তেদের নিয়ে গড়া দলটা কাগজে কলমে যে কোনও প্রতিপক্ষের সামনেই ভয় দেখাবে। তার উপর শেষ কয়েক বছর ধরেই দুরন্ত ছন্দে আছে ফরাসিরা। জয় দিয়ে ইউরো কাপ শুরু করল ফ্রান্স। সোমবার রাতে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারাল বিশ্বকাপের রানার্সরা।

অধিনায়ক হিসেবে বড় টুর্নামেন্টে অভিষেক কিলিয়ান এমবাপের। শুরুতেই কম শক্তিশালী অস্ট্রিয়ার বিরুদ্ধে গোল তুলে নেওয়ার জন্য ঝাঁপায় ফরাসিরা শুরুর দিকে ফ্রান্স দু'-একটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। সেখানে অস্ট্রিয়া সুযোগ পেলেও ধারাবাহিক ভাবে আক্রমণ করে যাচ্ছিল। ফ্রান্সের খেলার মধ্যে সেই ছন্দবদ্ধ ভাবটা ছিল না।

france

যদিও ৩৫ মিনিটে আত্মঘাতী গোলের সৌজন্যে এগিয়ে যায় তারা। ডানদিক থেকে এমবাপের ক্রস বাঁচাতে গিয়ে নিজের গোলেই ঢুকিয়ে দেন ওবার। এই গোলেই বদলে গলে ম্যাচের ভাগ্য। ব্যাস, এর বাইরে আর জালের দেখা পেল না ফ্রান্স। বরং কয়েকবার পালটা আক্রমণে সালিবাদের ভয় ধরিয়ে দিয়েছিল অস্ট্রিয়ার আক্রমণভাগ। সেক্ষেত্রে ত্রাতা হয়ে ওঠেন গোলকিপার মাইক মেনিয়ঁ। প্রথমার্ধে ১ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে ফ্রান্স।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আহত হন গ্রিজম্যান। বিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে বল দখলের লড়াইয়ে ছিলেন। বল কাড়াকাড়ি করতে গিয়ে গ্রিজম্যানকে মাঠের ধারে সাইনবোর্ডের দিকে ঠেলে দেন উবের। সাইনবোর্ডে ধাক্কা খেয়ে রক্তপাত হয় ফরাসি ফুটবলারের।

এরপর ম্যাচের ৫৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন ফরাসিরা। বক্সের ভিতর গোলরক্ষককে একা পেয়েও সফল হতে পারেননি এমবাপে ৮৫ মিনিটের মাথায় অস্ট্রিয়ার ডিফেন্ডার ডানসোর সঙ্গে সংঘর্ষে নাক ফাটে এমবাপের। রক্তে ভিজে যায় তাঁর মুখ এবং জার্সি, যদিও ফের মাঠে নামেন তিনি।

এদিকে সমানতালে লড়াই করে গেল অস্ট্রিয়া। শেষ মিনিট পর্যন্ত সমতা ফেরানোর সম্ভাবনাকেও বাঁচিয়ে রেখেছিল তারা। বারবার কাঁপিয়ে দিয়েছিল ফ্রান্সের রক্ষণ। তবে শেষ পর্যন্ত আর গোলটা পায়নি অস্ট্রিয়া।

এই ম্যাচে জয় পেয়ে নজির গড়লেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁ। কোচ হিসাবে ফ্রান্সের হয় শততম ম্যাচ জিতলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+