প্রযুক্তির বিপ্লব! বিশ্বকাপ ফাইনালে তৈরি হল নতুন রেকর্ড
ফ্রান্স-ক্রোয়েশিয়া ম্যাচে নতুন রেকর্ড হয়ে রইল। ভিএআর বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি-র মাধ্যমে ফাইনালেও পেনাল্টির সিদ্ধান্ত নিলেন রেফারি।
রাশিয়ায় ২০১৮ ফিফা বিশ্বকাপ আসলে রেকর্ডের জন্য স্মরণীয় হয়ে থাকবে। এটা টুর্নামেন্ট শুরুর পরপরই বোঝা গিয়েছিল। শেষ অবধি যে এতগুলি ভিন্ন ধরনের রেকর্ড হবে তা কেউ ভাবেননি। ফাইনালেই যেমন ফ্রান্স-ক্রোয়েশিয়া ম্যাচে নতুন রেকর্ড হয়ে রইল। ভিএআর বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি-র মাধ্যমে ফাইনালেও পেনাল্টির সিদ্ধান্ত নিলেন রেফারি।

ফাইনালে রেফারি ছিলেন আর্জেন্তিনার নেস্তর পিতানা। ম্যাচের ৩৮ মিনিটের মাথায় ইভান পেরিসিচের হাতে বল লাগে ক্রোয়েশিয়া বক্সে। হাতে বল ইচ্ছাকৃত লেগেছে না অনিচ্ছাকৃত তা নিয়ে অনেক বিতর্ক চলেছে তবে ঘটনা হল, সেই ঘটনায় রেফারি পিতানা পেনাল্টি দেন।
সেই সুযোগ কাজে লাগিয়ে ফ্রান্সকে ২-১ গোলে এগিয়ে দেন আন্তোনিয় গ্রিজম্যান। ফলে ক্রোয়েশিয়া প্রথম দুটি গোল খায় নিজেদের ভুলেই। প্রথমে ১৮ মিনিটে মারিও মান্ডজুকিচ আত্মঘাতী গোল করেন। তারপরে ৩৮ মিনিটে পেরিসিচের হাতে বল লেগে পেনাল্টি হয়।
৩৭ মিনিটে ফ্রান্স কর্ণার পেয়েছিল। সেই কর্ণারে শট নেন গ্রিজম্যান। বল ক্লিয়ার করতে গিয়েই তা পেরিসিচের হাতে লাগে। পেনাল্টি হয়। রেফারি পিতানা প্রথমে গোল কিকের নির্দেশ দেন। তবে তাঁকে জানানো হয়, ভিএআর দেখার প্রয়োজন রয়েছে এক্ষেত্রে। তখন পিতানা বাইরে বেরিয়ে ভিডিও দেখে সিদ্ধান্ত পাল্টে পেনাল্টি দেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications