Antoine Griezmann: ইতি টেনে দিলেন আন্তর্জাতিক কেরিয়ারে, ফ্রান্সের জার্সিকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী ফুটবলার
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ফরাসি তারকা আঁতোয়া গ্রিজম্যান। সোমবারই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
শেষ ১০ বছর ফ্রান্সের অন্যতম সদস্য ছিলেন গ্রিজম্যান। ফ্রান্সের জার্সিতে ১৩৭ ম্যাচ খেলেছেন শেষ ১০ বছরে। দেশের হয়ে গোল করেছেন ৪৪টি। হুগো লরিস( ১৪৫), থুরামের(১৪২) পরই ফ্রান্সের ম্যাচ খেলার নিরিখে তৃতীয় স্থানে ছিলেন গ্রিজম্যান। ফ্রান্সের আক্রমণ তৈরি করার ক্ষেত্রে বিগত কয়েক বছরে তাঁর ভূমিকাই ছিল সবথেকে বেশি।

২০১৪ সালে ফ্রান্সের জার্সিতে অভিষেক হয় গ্রিজম্যানের। ১০ বছরের যাত্রা অবশেষে থামল। ভিডিও বার্তায় গ্রিজম্যান বলেছেন, , ''অনেক স্মৃতিতে আমার হৃদয় পরিপূর্ণ । আমার জীবনের একটা অধ্যায় শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। জাতীয় দলের জার্সিতে দারুণ একটা সময় কাটিয়েছি। অরজন্য টিম ম্যানেজমেন্ট, কোচ, সতীর্থ ফুটবলারদের জন্য ধন্যবাদ। খুব শীঘ্রই দেখা হবে।''
আন্তর্জাতিক ফুটবল ছাড়লেও ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন। একটা সময় বার্সাতে খেলেছেন। ছিলেন মেসির সতীর্থ। বর্তমানে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে খেলেন, ক্লাব ফুটবল প্রথম একাদশের সদস্য তিনি। চলতি বছরে ফ্রান্সের পারফরম্যান্স ভালো নয়, ইউরো কাপে ভালো ফল হয়নি। নেশনস লিগেও ভালো ফল করতে ব্যর্থ হয়েছে।












Click it and Unblock the Notifications