Nations League: প্রথম একাদশে ব্রাত্য এমবাপে, হারের ধাক্কা কাটিয়ে বেলজিয়ামের বিরুদ্ধে জয় পেল ফ্রান্স
ইতালির কাছে হারের ধাক্কা কাটিয়ে নেশনস লিগে জয় পেল ফ্রান্স। নেশনস লিগের শুরুতেই ইতালির কাছে হার ছিল ফরাসিদের কাছে বিরাট ধাক্কা। কিন্তু কয়েক দিনের ব্যবধানে ফের চেনা ছন্দে পাওয়া গেল ফ্রান্সকে। সোমবার রাতে বেলজিয়ামের বিরুদ্ধে ২-০ গোলে জিতল ফরাসিরা। সেই সঙ্গে চাপের প্রেসার কুকার থেকেও বেড়িয়ে এল দেশঁ-র দল.
নেশন লিগের প্রথম ম্যাচে যথেষ্ট শক্তিশালী দলই নামিয়েছিল ফ্রান্স। যদিও ইতালির কাছে হারতে হয়। বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচে ফেভারিট হিসেবেই খেলতে নেমেছিল ফ্রান্স। নজর ছিল তাঁদের একাধিক তারকা ফুটবলারদের উপর। কিন্তু ফ্রান্সের প্রথম একাদশে ছিলেন না এমবাপে। ফ্রান্সের শুরুটা ভালো হয়নি বেলজিয়ামের বিরুদ্ধে। বেলজিয়ামই তেড়েফুঁড়ে শুরু করেছিল। দলটির ফরোয়ার্ড লইস ওপেনদাই ব্যতিব্যস্ত রেখেছিলেন ফরাসি রক্ষণভাগকে।

৬৭ মিনিটে কোলো মুয়ানির বদলি হিসেবে মাঠে নামেন এমবাপে। কিন্তু এমবাপে নামলেও গোলের সংখ্যা বাড়েনি। টানা দুই ম্যাচ হারার পর জয়ের স্বাদ পেল ফরাসিরা। নেশনস লিগে ইতালির কাছে হারের আগে ইউরোর ফাইনালে স্পেনের কাছে হেরেছিল দলটি।
বল পজিশনে বেলজিয়াম এগিয়ে থাকলেও আক্রমণে ঝাঁঝ ছিল না কেভিন দি ব্রুইনের দলের। লুকাকুর অনুপস্থিতিতে ডোকু-ওপেন্দারা গোলের কাছ অবদি গেলেও কাজের কাজটা করতে পারেননি, এমন কি গোলমুখী শটও তেমন নিতে পারেনি বেলজিয়াম।আগামী মাসে ফের রয়েছে উয়েফা নেশনস লিগের পরের রাউন্ডের দুই ম্যাচ। ১১ অক্টোবর গ্রুপের অপর দল ইজরায়েলের মুখোমুখি হবে ফ্রান্স।
গত ম্যাচে ইচালির বিরুদ্ধে খেলা শুরুর ১২ সেকেন্ডের মধ্যে গোল। শুরুতেই ১-০ গোলে এগিয়ে গিয়েও ম্যাচ হারতে হয় ফ্রান্সকে। কিলিয়ান এমবাপের দল হারে ১-৩ গোলে।৭০ বছর অপেক্ষার পর ফ্রান্সের মাটিতে এটিই ছিল ইতালির প্রথম জয়।
ইসরায়েলকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে ইতালি। কাল জিতেছে আর্লিং হলান্ডের নরওয়েও। ৮০ মিনিটে ম্যানচেস্টার সিটি তারকার করা গোলেই অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়েছে নরওয়ে। টানা দ্বিতীয় জয়ে এ২ গ্রুপে শীর্ষেই রইল ইতালি। ৩ পয়েন্ট করে নিয়ে এরপরই আছে ফ্রান্স ও বেলজিয়াম।












Click it and Unblock the Notifications