ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে তৈরি কাতারের ধনকুবের, ভাঙবে সর্বকালীন রেকর্ড, রয়েছে বাধাও

ম্যানচেস্টার ইউনাইটেড বিক্রি করে দিতে চাইছে আমেরিকার গ্লেজার ফ্যামিলি। কাতারের ধনকুবের ম্যান ইউ কিনে হৃতগৌরব ফেরানোর অঙ্গীকার করলেন।

ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানার বেশিরভাগই রয়েছে আমেরিকার গ্লেজার ফ্যামিলির হাতে। গত বছর থেকেই তারা ম্যানচেস্টার ইউনাইটেড বিক্রির উদ্যোগ নিয়েছে। এবার ম্যান ইউ কেনার আগ্রহ দেখালেন কাতারের প্রাক্তন প্রধানমন্ত্রীর পুত্র। যদিও সেই হাতবদলের সম্ভাবনার সামনে রয়েছে থাকছে কিছু প্রশ্নচিহ্ন।

ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে তৈরি কাতারের ধনকুবের

গ্লেজার ফ্যামিলি যেভাবে ক্লাব চালাচ্ছে তাতে অনেকেই বিরক্ত। ফুটবলার ট্রান্সফার থেকে শুরু করে ইউরোপিয়ান সুপার লিগে বেশি আগ্রহ দেখানোর মতো বিষয়গুলি নিয়ে চলছে সমালোচনা। গত বছরের শেষের দিক থেকেই ক্লাব বিক্রির প্রক্রিয়া চালু করেছে গ্লেজার ফ্যামিলি। কিন্তু বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে লগ্নিকারী খুঁজে পাওয়াও তো সহজ নয়। যদিও এবার ক্লাব কেনার প্রস্তাব এলো কাতার থেকে।

কাতারের প্রাক্তন প্রধানমন্ত্রীর পুত্র শেখ জসিম বিন হামাদ আল থানি সরকারিভাবে ম্যানচেস্টার ইউনাইটেড কেনার দরপত্র গতকালই জমা দিয়েছেন বলে জানতে পারা গিয়েছে। ম্যান ইউয়ের ১০০ শতাংশ মালিকানাই নিতে চাইছেন কাতারের এই ধনকুবের। বিবৃতি জারি করা জসিম আল থানি জানিয়েছেন, মাঠে এবং মাঠের বাইরে ঐতিহ্যশালী ক্লাবের হৃতগৌরব ফেরানোর জন্য তাঁরা অঙ্গীকারবদ্ধ। রয়টার্সের দাবি, ক্রীড়াক্ষেত্রে ক্লাব বিক্রির দরের নিরিখে ম্যানচেস্টার ইউনাইটেড সর্বকালীন রেকর্ড গড়তে চলেছে। অন্তত ৭ বিলিয়ন পাউন্ড দরে গ্লেজার ফ্যামিলি ম্যান ইউ বিক্রি করতে চাইছে বলেই খবর।

২০ বারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের বিশ্বব্যাপী ৬৫০ মিলিয়ন ফ্যান রয়েছেন। শেখ জসিমের নাইন টু ফাউন্ডেশনের মাধ্যমে ম্যান ইউ কেনা হতে পারে। এই ফাউন্ডেশন ফুটবল দলে বিনিয়োগের পাশাপাশি ট্রেনিংয়ের জায়গা, স্টেডিয়ামের পরিকাঠামোর বিকাশে লগ্নি করার লক্ষ্যেই এগিয়ে চলেছে। শেখ জসিম হলেন কাতারের সবচেয়ে ধনী শেখ হামাদ বিন জসিন বিন জাবের আল থানির পুত্র। শেখ জসিম আবার কাতারের অন্যতম সেরা ব্যাঙ্ক কিউআইবির চেয়ারম্যান। তবে তাঁর ম্যান ইউ কেনার পথ মসৃণ নাও হতে পারে। কেন না, শেখ হামাদ আবার ফ্রান্সের ক্লাব পিএসজির কর্ণধার। ফলে একই মালিকের দুটি ক্লাব কীভাবে চ্যাম্পিয়ন্স লিগ খেলবে সেটাই বড় প্রশ্ন। নিয়ম অনুযায়ী তেমনটা হয় না।

ম্যানচেস্টার ইউনাইটেড বিক্রির প্রক্রিয়ার তত্ত্বাবধানে যারা রয়েছে সেই ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক রেইন গ্রুপের পক্ষ থেকে কাতারের লগ্নিকারীদের মূলধনের তথ্য ও বিডের পরিমাণ জানাতে বলেছিল। এই মুহূর্তে বিশ্বের ধনী ক্লাবগুলির চতুর্থ স্থানে থাকা ম্যান ইউ কোনও নিয়মের জাঁতাকলে পড়ে আদৌ কাতারের লগ্নিকারীদের হাতে যাবে কিনা সেদিকেই তাকিয়ে সকলে। ২০০৫ সালে ৭৯০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ম্যান ইউ কিনেছিল গ্লেজার ফ্যামিলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+