করোনা আবহে ফের দুঃসংবাদ, অকালপ্রয়াত দুই প্রধানে খেলা ডিফেন্ডার রাহুল
করোনা আবহে ফের দুঃসংবাদ। অকাল প্রয়াত হলেন পাঞ্জাবের ডিফেন্ডার রাহুল কুমার। বয়স হয়েছিল ৩৬। বেশ কিছু দিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন ময়দানের দুই প্রধানে খেলা রাহুল।

চণ্ডীগড়ের রাহুল স্কুল ন্যাশনালস খেলেছিলেন কলকাতায় ২০০১ সালে ও চণ্ডীগড়ে ২০০২ সালে। পাঞ্জাবের সিনিয়র দলে সুযোগ পান ২০০৫ সালে। পুনে এফসি থেকে কলকাতায় খেলতে আসেন। মোহনবাগান, মহমেডান স্পোর্টিংয়ের পাশাপাশি রাইটব্যাক পজিশনে খেলা রাহুল ইউনাইটেড স্পোর্টসের হয়েও খেলেন। সালগাঁওকর, চার্চিল ব্রাদার্স, সাদার্ন সমিতিতেও খেলেছেন। ২০১৭ সালে চার্চিলের হয়ে শেষ খেলেছেন।
জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে তিনি লিভারের সমস্যায় ভুগছিলেন। লিভারের ক্যান্সারও ধরা পড়েছিল। অসমর্থিত সূত্রের খবর, সম্প্রতি তিনি করোনাতেও আক্রান্ত হন। রাহুল কুমারের অকাল প্রয়াণে স্বাভাবিকভাবেই শোকের ছায়া ফুটবল মহলে।












Click it and Unblock the Notifications