করোনা যুদ্ধে আর্থিক সাহায্য মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করা কোচের
করোনা যুদ্ধে আর্থিক সাহায্য মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করা কোচের
বিশ্বজু়ড়ে করোনা উদ্বেগ। ভারতে করোনা ভাইরাসের সংক্রমিত সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে ছুটছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গেও ক্রমেই করোনা সংক্রমিতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সংকটময় পরিস্থিতেতে এবার করোনা সাহায্যে এগিয়ে এলেন মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করা কোচ

করোনা সাহায্য সঞ্জয় সেনের
মোহনবাগানের প্রাক্তন কোচ সঞ্জয় সেন করোনা আক্রান্ত মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের সদস্যদের হাতে করোনা রুখতে অর্থ সাহায্যের চেক তুলে দেন সঞ্জয় সেন। ২০১৪-১৫ ফুটবল মরসুমে মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করেছিলেন সঞ্জয় সেন।

কত টাকা সাহায্য করলেন কোচ সঞ্জয়
বর্তমানে এটিকে ক্লাবের সহকারি কোচের পদে থাকা সঞ্জয় সেন করোনা সাহায্যে ২৫ হাজার টাকা তুলে দিয়েছেন।

ভবিষ্যতে ইস্টবেঙ্গলের কোচিং অফার নিয়ে সঞ্জয় সেনের মন্তব্য
প্রসঙ্গত এই মুহূর্তে আসন্ন মরসুমে ইস্টবেঙ্গল ক্লাব আইএসএলে খেলবে কিনা, সেই নিয়ে জল্পনা চলছে। তার মাঝেই এক খেলার ওয়েবসাইটে প্রতিক্রিয়ায় সঞ্জয় সেন ইস্টবেঙ্গলের অফার পেলে তিনি দায়িত্ব নিতে চাইবেন বলে মন্তব্য করেছেন।

ময়দানের সঞ্জয় সেনের সাফল্য
২০১৪-১৫ সালে সঞ্জয় সেনের কোচিংয়ে মোহনবাগান আই লিগ ট্রফি জিতেছিল। এরপর ২০১৫-১৬ ও ২০১৬-১৭ মরসুমে মোহনবাগানকে আই লিগে রানার্স ও ২০১৬-১৭ ফুটবল মরসুমে মোহনবাগানকে ফেড কাপে চ্যাম্পিয়ন করেছিলেন সঞ্জয় সেন।

মোহনবাগান ছাড়ার পর এটিকেতে সঞ্জয়
মোহনবাগান ছাড়ার পর এটিকে ক্লাবে ২০১৮-১৯ ফুটবল মরসুমে টেকনিক্যাল ডিরেক্টর পদে ছিলেন। বর্তমান সঞ্জয় সেন এটিকে ক্লাবে সহকারী কোচের দায়িত্বে রয়েছেন।
ছবি সৌজন্যে ফেসবুক












Click it and Unblock the Notifications