আই লিগ জয়ী ডিফেন্ডার এবং ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকাকে সই করাল মহমেডান

আই লিগ জয়ী ডিফেন্ডার এবং ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকাকে সই করাল মহমেডান

দল গঠনের বাজারে মহমেডানের চমক অব্যহত। মিনার্ভা পাঞ্জাবের হয়ে আই লিগ জয়ী ডিফেন্ডার অভিষেক আম্বেকর'কে সই করাল মহমেডান স্পোর্টিং। ২০১৭-১৮ মরসুমে মিনার্ভাকে আই লিগে চ্যাম্পিয়ন করানোর নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান ছিল এই ফুল ব্যাকের।

আই লিগ জয়ী ডিফেন্ডার এবং ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকাকে সই করাল মহমেডান

২০১৯-২০২১ পর্যন্ত ইস্টবেঙ্গলের রক্ষণের দায়িত্ব সামলান অভিষেক আম্বেকর। দুই মরসুমে লাল-হলুদের জার্সিতে তিনি খেলেন ১৪টি ম্যাচে। তাঁর উইং ধরে দৌড় এবং দ্রুত ওভারল্যাপ এই মুম্বইকরকে করে তুলেছিল দলের অন্যতম প্রয়োজনীয় অস্ত্র। ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার আগ অভিষেক আম্বেকর যোগ দিয়েছিলেন মোহনবাগানে।

মিনার্ভার আই লিগ জয়ী দলের সদস্যকে চমক দিয়ে পরবর্তী মরসুমেই তুলে নেয় মোহনবাগান। সবুজ-মেরুন জার্সিতে ১৫ ম্যাচ খেলেন এই মু্ম্বইকর। ওই বছরই মোহনবাগান ক্লাব চ্যাম্পিয়ন হয় কলকাতা লিগ।

লাল-হলুদ ছাড়ার পর অভিষের আম্বেকরকে তুলে নেয় আই লিগের ক্লাপ সুদেভা দিল্লি। ২০২১ মরসুমে সুদেভার হয়ে খেলা অভিষেককে নিজেদের দলে তুলে নেয় রাজস্থান ইউনাইটেড। গত মরসুমে আই লিগের নতুন দলটির হয়ে ১৩টি ম্যাচ খেলেন অভিষেক। এক বছরের চুক্তিতে তিনি রাজস্থানে গিয়েছিলেন। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তাঁর কাছে আসা মহমেডানের প্রস্তাবে হ্যাঁ করে দিতে বেশি সময় নেননবাম পায়ের এই ফুটবলার। আসন্ন মরসুমে সাদা-কালো জার্সিতে তাঁকে দেখা যাবে। অতীতে দুই প্রাধনের পর ভারতীয় ফুটবলের তৃতীয় প্রধানের জার্সি গায়ে উঠতে চলেছে অভিষেকের।

এই লেফট ব্যক ফুটবলারটির প্রথম ক্লাব এয়ার ইন্ডিয়া। এর পর মুম্বই টাইগার্স এবং মুম্বই এফসি'র হয়ে খেলেন তিনি।

অপর দিকে, মহমেডান স্পোর্টিং থেকে ফয়জল আলি'কে তিন বছরের চুক্তিতে সই করাল বেঙ্গালুরু এফসি। গত মরসুমে দীর্ঘ ৪০ বছর পর মহমেডানের কলকাতা লিগ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন ফয়জল। মহমেডানের হয়ে ডুরান্ড কাপ এবং আই লিগের ফাইনাল ম্যাচেও খেলেছেন এই তরুণ ফুটবলারটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+