বিস্ফোরক খবর দিলেন তোত্তি, তবে খবর যেন না পৌঁছয় রোনাল্ডোর কানে
ফ্রান্সেস্কো তোত্তি- এবার নিজের সেরা ফুটবলার বেছে নিয়েছেন। ফের লড়াই সেই লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-র মধ্যে
ফ্রান্সেস্কো তোত্তি- এবার নিজের সেরা ফুটবলার বেছে নিয়েছেন। ফের লড়াই সেই লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-র মধ্যে। তবে নিজের পছন্দের ফুটবলার বেছে নিলেও তাঁকে বিষয়টি জানাতে মানা করেছেন।

ইতালির প্রাক্তন তারকা জানিয়েছেন তাঁর মতে লিওনেল মেসি পৃথিবীর সেরা ফুটবলার। দু বারের লা লিগা চ্যাম্পিয়ন , চ্যাম্পিয়ন্স লিগ জেতানো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার ফিফা-র বর্ষসেরার পুরস্কার ও ব্যালন ডি অর পুরস্কার পেয়েছেন সিআর সেভেন। ছুঁয়ে ফেলেছেন মেসিকে। পাঁচটি ব্যালন ডি অর পেয়েছেন সিআর সেভেন। পাশাপাশি মেসিও পেয়েছেন ব্যালন ডি অর পাঁচটিই।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">The main and last session of the 12th Edition of the Dubai International Sports Conference is over. <a href="https://t.co/9ITUhzLtww">pic.twitter.com/9ITUhzLtww</a></p>— #GlobeSoccer Awards (@Globe_Soccer) <a href="https://twitter.com/Globe_Soccer/status/946313253407416320?ref_src=twsrc%5Etfw">December 28, 2017</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>তবে শেষ সপ্তাহে লা লিগার এল ক্লাসিকো-য় বার্সার কাছে ৩-০ গোলে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে গোল পাননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অন্যদিকে অ্যাওয়ে ম্যাচে বাজিমাত করে যান লিও মেসি। ফলে এই সময় দিনকালটা বিশেষ ভালো যাচ্ছে না রোনাল্ডোর। ঘরের মাঠে পারফরম্যান্স দেওয়া ও ফেল করার অভিজ্ঞতা এখনও তাজা তোত্তির মনে। গ্লোব সকার পুরস্কারে-র অনুষ্ঠানে এসে এই খবর জানিয়েছেন তিনি।
তোত্তি জানিয়েছেন,'আমি ফুটবল আগে পছন্দ করতাম, আর এখন পাগল ফুটবলের জন্য।' তাঁর মতে ফুটবল এখন সবচেয়ে বড় বদল হয়ে গেছে। বিশেষত মেসি, রোনাল্ডো, নেইমারের মত ফুটবলাররা সব বদলে দিয়েছেন। তবে শেষ পাঞ্চটা তিনি দিয়েছেন, বলেছেন 'মেসি এক নম্বর তবে রোনাল্ডোকে বলবেন না। '












Click it and Unblock the Notifications