Sven-Goran Eriksson: কর্কট রোগের বিরুদ্ধে লড়াইয়ে হার, প্রয়াত হলেন ইংল্যান্ডের প্রাক্তন কোচ এরিকসন
প্রয়াত হলেন বিখ্যাত ফুটবল কোচ সেন গোরান এরিকসন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন, অবশেষে সেই লড়াইয়ে হার মানলেন এরিকসন। না ফেরার দেশে চলে গেলেন সুইডেনের এই ফুটবল প্রশিক্ষক। সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি
মাত্র ২৭ বছরেই ফুটবল কেরিয়ারে ইতি টানেন। কোচ হিসেবেই কেরিয়ার এগিয়ে নিয়ে যান। ১৯৭৭ সালে সুইডেনের ক্লাব ডেগেরফোর্সে তাঁর কোচিং কেরিয়ার শুরু। তার পর চার দশক ধরে কোচিং করিয়েছেন তিনি।জিতেছেন মোট ১৮টি ট্রফি। তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন ইংল্যান্ডে কোচিং করানোর সময়।

২০০২ বিশ্বকাপে ডেভিড বেকহ্যামের ইংল্যান্ডের কোচিং করিয়ে গোটা দুনিয়ার নজরে এসেছিলেন এরিকসন। সেই বিশ্বকাপে ইংল্যান্ডের স্কোয়াডে বেকহ্যাম ছাড়াও ছিলেন অ্যাসলে কোল, রিও ফার্দিনান্দ, সোল ক্যাম্পবেল, পল স্কোলস, মাইকেল আওয়েন, জো কোলের মত তারকা ফুটবলাররা।
এ ছাড়া ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর মধ্যে ম্যানচেস্টার সিটি, লেস্টার সিটি, এএস রোমা এবং লাৎসিওর কোচের দায়িত্ব এরিকসন। এর মধ্যে ১৯৯৯-২০০০ মরশুমে লাৎসিওর হয়ে সিরি 'আ'র শিরোপা জেতেন তিনি।বেনফিকা এবং ল্যাজিওর সাথে লিগ শিরোপা জেতার পর এরিকসন আন্তর্জাতিক কোচিংয়ে চলে আসেন। ,রোমা এবং সাম্পডোরিয়া উভয়ের দায়িত্বে থাকাকালীন কোপা ইতালিয়াও জিতেছিলেন।
প্রয়াত কোচের সন্তান জানিয়েছেন, 'আমাদের বাবা গোরান এরিকসন বাড়ির বাইরে অজ্ঞান হয়ে পড়েছিলেন। দীর্ঘ দিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। আজ সব শেষ। বছরের শুরুতে বাবা আমাদের বলেছিলেন, তাঁর একটা কঠিন রোগ হয়েছে। ফুটবল বিশ্বও তাঁর পাশে দাঁড়িয়েছিল।'
একইসঙ্গে তিনি আর বলেন, ইংল্যান্ড, ইতালি, পর্তুগাল এবং ইউরোপের বিভিন্ন ক্লাব, সমর্থকরা বাবাকে অনেক সমর্থন করেছেন । বাবাকে প্রচুর সম্মান দিয়েছেন সকলেই। তাঁর কাছে এবং আমাদের জন্যও সেই মুহূর্তগুলো চিরস্মরণীয় হয়ে থাকবে।'












Click it and Unblock the Notifications