ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা মিডফিল্ডারকে ফের দেখা যাবে কলকাতা লিগে

ফের ভারতে পা রাখছেন পেন অর্জি। আর ভারতে পা রেখেই খেলতে আসছেন ভারতীয় ফুটবলের মক্কা কলকাতায়। আসন্ন কলকাতা লিগে এনবিপি রেনবো অ্যাথলেটিক ক্লাবের হয়ে খেলবে পেন।

ফের ভারতে পা রাখছেন পেন অর্জি। আর ভারতে পা রেখেই খেলতে আসছেন ভারতীয় ফুটবলের মক্কা কলকাতায়। আসন্ন কলকাতা লিগে এনবিপি রেনবো অ্যাথলেটিক ক্লাবের হয়ে খেলবে পেন। এর আগে কলকাতায় দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মহামেডানের হয়ে খেলে গিয়েছেন পেন।

ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা মিডফিল্ডারকে ফের দেখা যাবে কলকাতা লিগে

মর্গ্যান জামানায় ইস্টবেঙ্গলের অন্যতম অস্ত্র ছিলেন পেন। কলকাতাকে বিদায় জানিয়ে পেনে সই করিয়েছিলেন শিলং লাজং এফসি-তে। আইএসএল-এ কেরল ব্লাস্টার্সের হয়ে এক মরসুম খেলেও ছিলেন তিনি।

পরে ভারত ছেড়ে পোল্যান্ডের ক্লাব স্টাই ক্রাসনিকল যোগ দেন তিনি। এক মরসুম ওই ক্লাবে কাটানোর পর ফের কলকাতায় পা রাখছেন পেন।

পেনকে দলে পেয়ে খুশি রেনবোর কর্তারা। রেনবোর সুখেন মজুমদার বলেন, 'পেন এই মরসুমে দলের অন্যতম সম্পদ হতে চলেছে। ওর অভিজ্ঞতা কাজে লাগবে আমাদের। এই মরসুমে আমরা যে দল তৈরি করেছি তাতে যে কোনও দলের বিরুদ্ধে জয় তুলে নেওয়ার ক্ষমতা রয়েছে আমাদের।'

পেনের পাশাপাশি গত আই লিগে মিনার্ভর চ্যাম্পিয়ন দলের ডিফেন্ডার এরিক দানোকেও এই মরসুমে সই করিয়েছে রেনবো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+