মহামেডানের হয়ে লিগ জিততে কলকাতায় পা রাখলেন ইস্টবেঙ্গলের বাতিল ঘোড়
রবিবার দুপুরেই আসন্ন কলকাতা লিগে মহামেডান স্পোটিংয়ের হয়ে খেলার জন্য শহরে চলে এলেন বাজি আর্মান্ড।
রবিবার দুপুরেই আসন্ন কলকাতা লিগে মহামেডান স্পোটিংয়ের হয়ে খেলার জন্য শহরে চলে এলেন বাজি আর্মান্ড। বাজিকে বিমানবন্দরে স্বাগত জানান সাদা-কালোর ইউথ ডেভলপমেন্ট চেয়ারম্যান হাসনেন আহমেদ এবং ইউথ ডেভলপমেন্টের ভাইস-চেয়ারম্যান শেখ ওয়াসিম আক্রম।

মহামেডানের হয়ে খেলতে আসা বাজি বলেন, 'মহামেডানের হয়ে সই করতে পেরে আমার ভাল লাগছে। যথেষ্ট বড় ক্লাব মহামেডান। সমর্থকেরা ক্লাবকে যথেষ্ট ভালবাসেন, বড় মানের বহু ফুটবলার জড়িয়ে রয়েছেন এই ক্লাবের সঙ্গে। সাদা-কালো জার্সিতে মাঠে নামার জন্য অপেক্ষা করছি। যাতে দলকে খেতাব এনে দেওয়া যায়, সেই চেষ্টাই আমি চালাব। আশা করি আসন্ন মরসুমে আমাদের জন্য ভাল হতে চলেছে।'
গত মরসুমে কলকাতা লিগে রোনবোর হয়ে দুরন্ত ফুটবল খেলার সুবাদে ইস্টবেঙ্গলের রিক্রটারদের চোখে পড়েন বাজি। আই লিগের জন্য আইভরি কোস্টের ডিফেন্সিভ মিডফিল্ডার বাজি আর্মান্ডকে সই করায় ইস্টবেঙ্গল।

কিন্তু মরসুম শেষ হওয়ার আগেই জানুয়ারি মাসে ছেড়ে দেওয়া হয় এই ফুটবলারকে। তবে, লাল-হলুদ বিদায় জানালেও ক্লাব পেতে সমস্যা হয়নি বাজির। মিনার্ভা পঞ্জাবের জার্সি গায়ে চড়ান তিনি। মিনার্ভর হয়ে করেন গোলও। জেতেন আই লিগ।












Click it and Unblock the Notifications