ডেম্পোর প্রাক্তন কোচকে দেখা যেতে পারে আইএসএলে, জেনে নিন কোন দলে দেখা যাতে পারে তাঁকে

ভারতীয় ফুটবলে নিজের নতুন ইনিংস তৈরি করতে চলেছেন আর্থার পাপাস। অতীতে আই লিগে ডেম্পোর ম্যানেজারের দায়িত্ব সামলানো আর্থার পাপাসকে এবার দেখা যেতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগে(আইএসএল)।

ভারতীয় ফুটবলে নিজের নতুন ইনিংস তৈরি করতে চলেছেন আর্থার পাপাস। অতীতে আই লিগে ডেম্পোর ম্যানেজারের দায়িত্ব সামলানো আর্থার পাপাসকে এবার দেখা যেতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগে(আইএসএল)।সব কিছু ঠিকঠাক থাকলে, আসন্ন আইএসএলে নর্থ ইস্ট ইউনাইটেডের কোচের ভূমিকায় দেখা যেতে চলেছে পাপাসকে।

ডেম্পোর প্রাক্তন কোচকে দেখা যেতে পারে আইএসএলে, জেনে নিন কোন দলে দেখা যাতে পারে তাঁকে

শুধু ডেম্পোই নয়, অতীতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)-এর জুনিয়ার দল ইন্ডিয়ান অ্যারোজেরও দায়িত্ব সামলেছেন অস্ট্রেলীয় আর্থার পাপাস।

আর্থার যদি হেড কোচ হন, তাহলে তাঁর সহকারী হিসেবে কাজ করবেন ইউনাইটেড স্পোর্স্টস এবং ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ এলকো সাতোরি। যদিও সহকারী কোচ নয়, উয়েফা প্রো লাইসেন্স অধিকারী এলকোকে প্রধান কোচ করতে চেয়েছিল নর্থ ইস্ট ইউনাইটেড। কিন্তু কিছু জটিলতা থাকায় হেড কোচ হতে পারবেন না এলকো। আর তাই এলকোকে সহকারী রেখে আর্থারকে হেড কোচ হিসেবে দলের সঙ্গে যুক্ত করতে চাইছেন নর্থ ইস্ট ইউনাইটেড কর্তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+