প্রয়াত প্রাক্তন ফুটবল কোচ অমল দত্ত

কলকাতা, ১০ জুলাই : প্রয়াত হলেন প্রাক্তন ফুটবলার তথা ভারতের প্রথম পেশাদার কোচ অমল দত্ত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। জনপ্রিয় এই ফুটবল ব্যক্তিত্যের মৃত্যুতে শোকাহত গোটা ক্রীড়া দুনিয়া।

ভারতীয় ফুটবলে ডায়মন্ড সিস্টেম প্রবর্তন করে অমল দত্ত আধুনিতার ছোঁয়া দিয়েছিলেন। ভারতে আধুনিক ফুটবলের জনক বললেও ভুল বলা হবে না। দীর্ঘদিন বয়সজনিত নানা রোগভোগে ভূগছিলেন তিনি। রবিবার সকাল থেকে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি।

প্রয়াত প্রাক্তন ফুটবল কোচ অমল দত্ত

পরিবারসূত্রের খবর, সন্ধ্যা আটটা নাগাদ শ্বাসকষ্টের সমস্যা অত্যন্ত বেড়ে যায়। সময় নষ্ট না করে তাঁকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির কয়েক ঘন্টার মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৫০-এ ইস্টবেঙ্গলের মিডফিল্ডে খেলতেন অমল দত্ত। ১৯৫৪ সালে মানিলায় এশিয়ান গেমসের প্রতিনিধিত্ব করেছিলেন অমল দত্ত। ১৯৬৩ সালে ইস্টবেঙ্গলের কোচ হন অমলবাবু। এর একবছর পর ফুটবলের কোচিংয়ের নিজের সর্বস্বটা উজার করে দিতে ১৯৬৫ সালে নিজের রেলের পাকা চাকরি ছেড়ে দেন অমলবাবু।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Saddened at the passing away of Amal Dutta. Football world will miss him. It's a great loss. My condolences to his family and friends</p>— Mamata Banerjee (@MamataOfficial) <a href="https://twitter.com/MamataOfficial/status/752174062017863680">July 10, 2016</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

ভারতের প্রথম পেশাদার কোচ ছিলেন অমল দত্ত। ইস্টবেঙ্গলের পাশাপাশি মোহনবাগানের কোচও ছিলেন তিনি। খেলার মাঠে সবসময় নতুন কিছু করার জেদ থাকত এই কোচের। ভারতের আধুনিক ফুটবলের জনক ছিলেন অমল দত্ত। অমল দত্তর প্রয়ানে শোকের ছায়া বাংলায়।

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে ৭টায় বাগুইআটির বাড়ি থেকে গণেশ টকিজের বাড়িতে আনা হবে তাঁর মরদেহ। সেখান থেকে নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে। সেখানে সকাল ১০টা থেকে ২টো পর্যন্ত রাখা হবে দেহ। সকাল সাড়ে এগারোটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ শ্রদ্ধা জানাবেন। দুপুর ২টোর পরে মোহনবাগান তাঁবুতে আনা হবে দেহ। নিয়ে যাওয়া হবে ইস্টবেঙ্গল তাঁবুতেও। পরে নিমতলা ঘাট শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+