ডার্বির বল গড়ানোর আগে মোহনবাগান যা করল হতবাক ইস্টবেঙ্গল

রবিবার এই মরশুমের আই লিগের প্রথম ডার্বির বল গড়াবে , তার আগে সৌজন্যের নয়া নজির মোহনবাগানের

ডার্বি তে মাঠে যা লড়াই হয় তার চেয়ে মাঠের বাইরে লড়াই কিছু কম হয়না। ম্যাচ আয়োজন থেকে টিকিট বন্টন সব কিছু নিয়েই চলে শুম্ভ নিশুম্ভের লড়াই।

ডার্বির বল গড়ানোর আগে মোহনবাগান যা করল হতবাক ইস্টবেঙ্গল

তবে এবার সব কিছু অতীত। সৌজন্যের অনবদ্য নজির গড়ল মোহনবাগান। রবিবার আই লিগে কলকাতা ময়দানের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ। তার আগে এই প্রথমবারের জন্য অনলাইনে টিকিট বিক্রি শুরু করেছিল মোহনবাগান। এবার তারা ময়দানের দ্বিতীয় বোমা ফাটালো। এবারের আই লিগে ইস্টবেঙ্গল সমর্থকদের বিনামূল্যে টিকিট দেবে মোহনবাগান। ইস্টবেঙ্গল তাঁবু থেকে সেই টিকিট পাওয়া যাবে।

মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে ডার্বির ইতিহাসে এই প্রথমবার এই সিদ্ধান্ত নেওয়া হল। এদিকে এছাড়াও নিয়মিতভাবে মোহনবাগান ক্লাবে সদস্যরা তাদের সদস্যপত্র দেখিয়ে টিকিট পাবেন। তবে শুধু ক্লাবেই নয় আরও কয়েকটি জায়গা থেকেও টিকিট সংগ্রহের ব্যবস্থা রেখেছে মোহনবাগান।

যারা অনলাইনে টিকিট কেটেছেন তারা মোহনবাগান ক্লাব তাঁবু থেকে ৩০- ২তারিখের মধ্যে নিজেদের টোকেন পাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+