বাথরুমে চার ব্রাজিল ফুটবলারের অশ্লীল ভিডিও শ্যুট, পরিণামে যা ঘটল
ব্রাজিল ফুটবলে কলঙ্কের ছিটে, বিশ্বের কাছে শ্রদ্ধেয় ব্রাজিল ফুটবলকে কোথায় নামালেন এই প্রজন্মের ফুটবলাররা।
ব্রাজিল ফুটবলে কলঙ্ক। পেলে-জিকোরা দীর্ঘদিনের সাধনায় নিজেদের পারফরমেন্স দিয়ে বিশ্ব মঞ্চে নিয়ে গেছেন সাম্বা ফুটবলকে। তাঁদের গর্ব এক নিমিষে মাটিতে মিশিয়ে দিতে সময় নিলেন না ব্রাজিল ফুটবলের তরুণ প্রজন্ম। এমন কাজ করলেন যে এত বছররে গরিমা ভূলুন্ঠিত হয়ে গেল।

ক্লাবের বাথরুমে চার ফুটবলার যে ভিডিও রেকর্ডিং করেছেন তাতে হতবাক ফুটবল দুনিয়া। সম্প্রতি এই ভিডিওটি ইউটিউবে লিক হয়ে যায়। তারপরই হইচই পড়ে যায়। স্পোর্টস ক্লাব গাউচো নামে যে ব্রাজিলের ফুটবল ক্লাবের হয়ে এই চার ফুটবলার খেলতেন সেই ক্লাব কর্ম-কর্তাদের মধ্যেও আলোচনা শুরু হয়ে যায়। গোটা বিষয়টি যে ক্লাবের ভাবমূর্তিতেকে নষ্ট করেছে সে ব্য়াপারেও ঐক্যমতে পৌঁছন ক্লাব কর্তারা। এরপরই ক্লাবের প্রেসিডেন্ট গিলমার রোসসো যৌন কেলেঙ্কারিতে জড়ানো চার ফুটবলারকে সাসপেন্ড করার কথা ঘোষমা করেন।

যৌন কেলেঙ্কারির নামে কী ছিল ইউটিউবে লিক হওয়া ভিডিওটি-তে। জানা গিয়েছে, ক্লাবের লকার রুমের বাথরুমে অভিযুক্ত ফুটবলাররা হস্তমৈথুন এবং যৌন সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। আর এই গোটা ঘটনাই রেকর্ড করেছিলেন এক জন ফুটবলার। পরে সেই ভিডিও রেকর্ড কোনওভাবে ইউটিউবে আপলোড হয়ে যায়। এরপরই তা প্রকাশ্যে চলে আসে। ভিডিও-তে আবার এও দেখা গিয়েছে যে ফুটবলার ভিডিওটি করছিলেন তিনি অট্টহাসিতে ফেটে পড়ছিলেন। জানা গিয়েছে ভিডিও-টি ফুটবলারদের নিজেদের মধ্যেই চালাচালি হয়েছিল। এগারো সেকেন্ডের এই ভিডিও ইউটিউবে আসতেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যেতে বেশি সময় নেয়নি।

ইউটিউবও এই বিতর্কিত ভিডিওটি ডিলিট করে দিয়েছে। ক্লাবের পক্ষ থেকে প্রেসিডেন্ট গিলিমার রোসসা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'যৌনতার জন্য ওই চার ফুটবলারকে বরখাস্ত করা হয়নি। ফুটবল ক্লাবের মধ্যে এই ধরণের ঘটনা ক্লাবের ভাবমূর্তি খারাপ করেছে। ক্লাব সমর্থকরা বিরূপ মন্তব্য করছেন। তারপরে ক্লাবটি প্রাইভেট লিমিটেড। ওই ফুটবলাররা খেলার বাইরে কি করছেন তা ক্লাবের দেখার বিষয় নয়। কিন্তু যা ঘটেছে তাতে সাসপেনশন নিশ্চিত হয়ে পড়েছিল। আপাতত, অভিভাবকের মতোই চার ফুটবলারকে চুপচাপ থাকার পরামর্শ দিয়েছি।'












Click it and Unblock the Notifications