ভয়াবহ করোনার আবহে ৫ দিনের বিলাসবহুল পার্টি! ফের বিতর্কে ব্রাজিলের নেইমার

ভয়াবহ করোনার আবহে ৫ দিনের বিলাসবহুল পার্টি! ফের বিতর্কে ব্রাজিলের নেইমার

ভয়াবহ হয়ে ওঠা করোনা ভাইরাসের আবহে পাঁচ দিনের রংচংয়ে পার্টি আয়োজন করে ফের বিতর্কে জড়ালেন ব্রাজিলের নেইমার। নতুন বছরকে স্বাগত জানাতে রাজধানী রিও ডি জেনেইরো-র আয়োজন করা ওই পাটিতে তারকা ফুটবলারদের যাঁদের সঙ্গে নাচতে দেখা গিয়েছে, তাঁদের মধ্যে অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত বা সদ্য কোভিড ১৯ মুক্ত বলেও অভিযোগ করা হয়েছে।

ভয়াবহ করোনার আবহে ৫ দিনের বিলাসবহুল পার্টি! ফের বিতর্কে ব্রাজিলের নেইমার

ব্রাজিলের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রিও ডে জেনেইরো-র বিচ টাউন মাংগারাটিবায় পাঁচ দিনের এই পার্টিরল আয়োজন করেছেন নেইমার জুনিয়ার। অতিমারীর আতঙ্ককে ফু দিয়ে উড়িয়ে শনিবার থেকে শুরু হওয়া অনুষ্ঠানে কমপক্ষে ১৫০ জন এক স্থানে ভিড় করেছেন বলেও খবর। 'নেইমারপালোজা' নামের ওই অনুষ্ঠান অনেকটা রেভ পার্টিরই রূপ নিয়েছে বলে ব্রাজিলের সংবাদমাধ্যমের তরফে বলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে বড় শাস্তির মুখে পড়তে পারেন নেইমার জুনিয়ার।

চোটের কারণে বর্তমানে ফুটবল মাঠ থেকে দূরে রিও ডে জেনেইরো-র বাড়িতে ছুটি কাটাচ্ছেন নেইমার। তারই ফাঁকে ব্রাজিল তারকা বড়দিনে কমপক্ষে ৫০০ জনকে নিয়ে গোপনে বড় পার্টি আয়োজনের মনস্থ করেছিলেন বলে সূত্রের খবর। কিন্তু নেইমার নাকি নিজেই সেই পরিকল্পনা ভেস্তে দেন বলে জানা যায়। পরিবর্তে গত শনিবার থেকে তিনি ১৫০ জনের দলবল নিয়ে নতুন বছরকে সামনে রেখে উল্লাসে মেতেছেন বলে ব্রাজিলের সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে। ঘটনায় ব্রাজিল প্রশাসন যে বিরক্ত, তাও স্পষ্ট।

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় আট কোটি ২০ লক্ষ মানুষ। প্রাণ হারিয়েছেন প্রায় ১৭ লক্ষ ৯০ হাজার মানুষ। করোনা প্রভাবের নিরিখে বিশ্ব তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। নেইমারের দেশে প্রায় ৭৫ লক্ষ মানুষ কোভিড ১৯ আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন এক লক্ষ ৯১ হাজারেরও বেশি মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+