কেন ইস্টবেঙ্গল ফুটবলারদের ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল
কেন ইস্টবেঙ্গল ফুটবলারদের ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল
নতুন মরসুমের জন্যে নিয়ম করে ফুটবলার রিক্যুট করার ঘোষণা করছিল ইস্টবেঙ্গল। দলবদলের বাজারে ভালো দল গড়ে চমক দিয়েছে লাল-হলুদ ব্রিগেড। এখন সেই রিক্যুট ফুটবলারদের ভবিষ্যৎ নিয়েই বড়সড় প্রশ্নচিহ্ন।

লাল-হলুদের সঙ্গে কোয়েসের সম্পর্ক ছিন্ন
রবিবার ৩১ মে কোয়েসের সঙ্গে ইস্টবেঙ্গলের সম্পর্ক ছিন্ন হয়েছে। যদিও বেঙ্গালুরুর সংস্থা কোয়েসের সঙ্গে এখনও স্পোর্টিং রাইটের হন্তান্তর হয়নি। আগামী দিনে যে কোনও প্রতিযোগিতায় ইস্টবেঙ্গলকে খেলতে গেলে এই স্পোর্টিং রাইটস ইস্টবেঙ্গলের নাম থাকা জরুরী

ইস্টবেঙ্গল কর্তাদের চ্যালেঞ্জ
কোয়েসের সঙ্গে ইস্টবেঙ্গলের সম্পর্ক ছিন্ন হলেও স্পোর্টিং রাইটের হন্তান্তর না হওয়া পর্যন্ত কোনও লিগেই খেলতে পারবে না লাল-হলুদ ব্রিগেড। সহজ করে বললে কোয়েস এখনও ইস্টবেঙ্গলকে স্পোর্টিং রাইট ফিরিয়ে দেয়নি। ১ জুন কোয়েসের স্পোর্টিং রাইট ক্লাবে চলে আসার কথা ছিল। এই স্পোর্টস রাইটস ফিরিয়ে আনাই এখন ইস্টবেঙ্গল কর্তাদের সামনে বড় চ্যালেঞ্জ।

ফেডারেশনে কোন নামে ইস্টবেঙ্গল
ফেডারেশেন ইস্টবেঙ্গল ক্লাব কোয়েস ইস্টবেঙ্গল নামে নথিভুক্ত রয়েছে। সেই কারণেই বিচ্ছেদের পর দুই ক্লাবের মধ্যে বিচ্ছেদের সমস্ত কাগজ-পত্র ফেডারেশন দেখতে চায়।

ফুটবলারদের ভবিষ্যৎ
ইস্টবেঙ্গলে এতদিন সই করা ফুটবলার এজেন্টরা এবার চিন্তায় পড়েছেন। এতদিন বলবন্ত সিং, রিনো অ্যান্টো, শেহনাজরা ইস্টবেঙ্গলের লেটারহেডে সই করেছেন। ক্লাবের পক্ষ থেকে ১ জুন স্পোর্টিং রাইটস চলে আসার পর ফুটবলারদের চুক্তিপত্রে সই করে পাঠানো হবে বলে জানানো হয়।

জট এখনও কাটেনি
১ জুন কেটে গেলেও স্পোর্টিং রাইটস জট না কাটায় নতুন চুক্তির ফুটবলাররা এখনও তাঁদের চুক্তিপত্র হাতে পাননি। অন্যদিকে ইস্টবেঙ্গলের লেটারহেডে সই করায় সেই চুক্তিপত্র ফেডারেশনের কাছে বৈধ্য হবে না। ফেডারেশনে এখনও ইস্টবেঙ্গল 'কোয়েস ইস্টবেঙ্গল এফসি' নামে নথিভুক্ত রয়েছে। সেকারণেই চুক্তিতে সই করা ফুটবলারদের ভবিষ্যৎ নিয়ে এজেন্টরা চিন্তিত রয়েছেন।

অন্যত্র সই করে দিতে পারেন ফুটবলাররা
চুক্তি বৈধ্য না হওয়ার কারণে এই মুহূর্তে বলবন্তরা অন্য কোনও ক্লাবের চুক্তিতে সই করে দিলে ইস্টবেঙ্গলের কিছু করার থাকবে না।

কোয়েসের গেঁড়োর ইস্টবেঙ্গল
ফলে বলা যেতে পারে ইস্টবেঙ্গল-কোয়েসের বিচ্ছেদ হলেও স্পোর্টিং রাইটস জটে ক্রমশ সমস্যায় লাল-হলুদ ব্রিগেড।

কর্তাদের আশ্বাস
দ্রুত স্পোর্টিং রাইট চলে আসলে তাঁদের চুক্তিপত্র দিয়ে দেওয়া হবে, এই বলেকর্তারা অবশ্য ফুটবলারদের আশ্বস্ত করেছেন।












Click it and Unblock the Notifications