কাল থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ, ফুটবল-জ্বরে কাঁপছে দুনিয়া

বিশ্বকাপ
ব্রাসিলিয়া ও কলকাতা, ১১ জুন: আগামীকাল থেকে শুরু হচ্ছে ফুটবলের মহারণ, বিশ্বকাপ। ৩২টি দেশ অংশ নিচ্ছে এ বারের বিশ্বকাপে। ব্রাজিল তো বটেই, সারা দুনিয়া এখন কাঁপছে ফুটবল-জ্বরে।

বিশ্বকাপ শান্তিতে মিটবে কি না, তা নিয়ে উদ্বেগে রয়েছে ফিফা। কারণ, বিশ্বকাপের জেরে গরিব দেশ ব্রাজিলের অর্থনীতিতে চাপ পড়ছে, এই অভিযোগে গতকালও রাস্তায় নেমেছিলেন মানুষ। স্টেডিয়ামের সামনেও তাঁরা হল্লা করেন। যদিও ব্রাজিল সরকার পূর্ণ আশ্বাস দিয়েছে ফিফাকে।

অশান্তির আশঙ্কাটুকু বাদ দিলে ফুটবল নিয়ে যথারীতি উত্তেজনা তুঙ্গে। ব্রাজিল, আর্জেন্টিনা তো চিরকালের ফেভারিট। তা ছাড়াও ফেভারিটের তালিকায় রয়েছে ইতালি, জার্মানি, পর্তুগাল, স্পেন, ফ্রান্স ইত্যাদি দেশ।

এ বারের বিশ্বকাপে যাকে ঘিরে সবথেকে বেশি চর্চা হচ্ছে, সেই লিওনেল মেসি পৌঁছে গিয়েছেন ব্রাজিলে। সমর্থকদের আশা, চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মাটি থেকে বিশ্বকাপ নিয়ে ফিরে যাবেন তিনি। ওসভালদো আর্দিলিস, নলবার্তো আলোন্সো প্রমুখ তারকা মনে করছেন, ব্রাজিল বিশ্বকাপেই সেরা ফর্মে দেখা যাবে মেসিকে।

বলে রাখা ভালো, শুধু যে আর্জেন্টিনাই লিওনেল মেসিকে ঘিরে স্বপ্ন দেখছে, এমনটা নয়। ব্রাজিলও মুগ্ধ মেসিতে। ২০০২ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য রোনাল্ডো বলেছেন, "ইতিহাসে অনেক ফুটবলার রয়েছেন, যাঁরা কখনও বিশ্বকাপ যেতেননি। কিন্তু সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছেন। মেসিও তেমন। বিশ্বকাপ যদি নাও জেতেন, তবু ওঁকে মানা হবে সেরাদের মধ্যে একজন।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+