Football Transfer: মোহনবাগান এসজিতে চুক্তির মেয়াদ বাড়ল পেত্রাতসের, ইউস্তেকে নিল ইস্টবেঙ্গল

Football Transfer: মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ল দিমিত্রি পেত্রাতসের। অন্যদিকে, সবুজ মেরুন ছেড়ে দেওয়ার পর ইস্টবেঙ্গলে গেলেন হেক্টর ইউস্তে।

ইউস্তে তাঁর কেরিয়ারের প্রথম মরশুমে আইএসএল, এএফসি কাপ, ডুরান্ড কাপ ও কলিঙ্গ সুপার কাপে মোট ৩৬টি ম্যাচে ৩১৫৩ মিনিট থেকেছেন। বিদেশি ডিফেন্ডারদের মধ্যে নজরও কাড়েন।

Football Transfer

ইমামি ইস্টবেঙ্গল এফসি-র হেড কোচ কার্লেস কুয়াদ্রাত বলেন, ইউস্তের ইউরোপ ও এশিয়ার সেরা প্রতিযোগিতাগুলিতে খেলার অভিজ্ঞতা রয়েছে। তিনি আসায় আমাদের দল শক্তিশালী হলো। চাপের মুখে, ফাইনাল-সহ বড় ম্যাচগুলিতে খেলার অভিজ্ঞতা আমাদের দলের কাছে সম্পদ হতে চলেছে।

স্প্যানিশ ডিফেন্ডার ইউস্তেই হলেন লাল হলুদের ষষ্ঠ বিদেশি। লাল হলুদের হেড কোচ কুয়াদ্রাতের কথায়, দীর্ঘ কেরিয়ারে অনেক চ্য়াম্পিয়ন দলে খেলেছেন ইউস্তে। গত মরশুমেও তিন হাজার মিনিটের বেশি খেলেছেন। সে কারণে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হবে না লা লিগা, লা লিগা ২-তে খেলা ইউস্তের।

ইউস্তে বলেছেন, ইস্টবেঙ্গল পরিবারের অংশ হতে পেরে গর্বিত। ক্লাবকে নিয়ে উন্মাদনা ও উচ্চাকাঙ্ক্ষাই আমাকে আরও একবার কলকাতায় খেলার বিষয়ে আকৃষ্ট করেছে। সমর্থকদের আবেগ, উদ্দীপনা রয়েছে। সেই ঐতিহ্যশালী ক্লাবের হয়ে খেলা বিশেষ অনুভূতির। ক্লাবকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে নিজের সেরাটা দেওয়ার অঙ্গীকারও করেন ইউস্তে।

অন্যদিকে, মোহনবাগান সুপার জায়ান্ট দিমিত্রি পেত্রাতসকে আরও দুই মরশুমের জন্য রেখে দেওয়ার সিদ্ধান্ত নিল। গত মরশুমে ডুরান্ড কাপ ও আইএসএলের লিগ শিল্ড জেতানোর ক্ষেত্রে অবদান রাখেন দিমির। তিনি এখনও হোসে মলিনার অনুশীলনে যোগ দেননি।

পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে আগামী সপ্তাহেই দিমির চলে আসার কথা। সোনার বলজয়ী গোলমেশিন বলেছেন, মোহনবাগান সুপার জায়ান্ট আমার উপর আস্থা রাখায় কৃতজ্ঞ। চেষ্টা করব দলকে আরও ট্রফি জেতাতে। এবার আমাদের দলের শক্তিও অনেক বেড়েছে।

ক্লাবকে দেওয়া সাক্ষাৎকারে দিমি বলেন, আমার দীর্ঘদিনের বন্ধু জেমি ম্যাকলারেন দলে যোগ দিয়েছেন। আমরা দুজনে একসঙ্গে বহু ম্যাচে খেলেছি। সফল হয়েছি। সেই রেশ বজায় রাখতে চাই ভারতেও। রক্ষণের শক্তি বাড়াতে টম অলড্রেড, আলবার্তো রডরিগেজের মতো প্লেয়ার যোগ দিয়েছেন। আপুইয়ার মতো সফল, দুর্দান্ত ভারতীয় ফুটবলারকে নিয়েছে ম্যানেজমেন্ট। ফলে আমাদের ট্রফি জেতার চ্যালেঞ্জ বেড়েছে। দলগত সংহতিতে ভর করে সমর্থকদের মুখে হাসি বজায় রাখতেও প্রত্যয়ী দিমি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+