Football Transfer: ২ ফুটবলারকে ছেড়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট, চুক্তি নবীকরণ কার সঙ্গে? কিয়ান এবার কোথায়?
Football Transfer: জমে উঠেছে ভারতীয় ফুটবলের দলবদল। আগামী মরশুমে ভালো মানের দল গঠনের লক্ষ্যে একজন ফুটবলারকে ধরে রেখে দু-জনকে ছেড়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট।
জামশিদ-পুত্র কিয়ান নাসিরি গিরি ও লালরিনলিয়ানা হ্নামতেকে ছেড়ে দেওয়ার কথা আজই ঘোষণা করা হয়েছে। সবুজ মেরুন ব্রিগেড চুক্তি নবীকরণ করল দীপেন্দু বিশ্বাসের সঙ্গে।

২০২১-২২ মরশুম থেকে মোহনবাগান সুপার জায়ান্টে খেলছিলেন কিয়ান। জীবনের প্রথম ডার্বিতে নেমে গোলও পেয়েছিলেন। বছর তেইশের কিয়ান সবুজ মেরুন জার্সি পরে ৪৫টি ম্যাচ খেলেছেন। বেশি ম্যাচেই অবশ্য কোচেরা তাঁকে নামান পরিবর্ত হিসেবে। তাতেই নজর কেড়েছেন কিয়ান।
২০২২ সালের জানুয়ারিতে দীপক টাংরির পরিবর্ত হিসেবে নেমে এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে শেষ ৩০ মিনিটে তিন গোল করেছিলেন কিয়ান। সেই ম্যাচে প্রথমবার পায়ে বল পেয়েই তা জালে জড়িয়েছিলেন। সূত্রের খবর, কিয়ান তিন বছরের চুক্তিতে চেন্নাইয়িন এফসিতে যাচ্ছেন। সেখানে ম্যাচে অনেক বেশি সুযোগের আশ্বাস পেয়েছেন।
সর্বশেষ আইএসএলে ১৩টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন লালরিনলিয়ানা হ্নামতে। এই মিডফিল্ডারও বেশিরভাগ ক্ষেত্রেই পরিবর্ত হিসেবে নেমেছিলেন। তাঁর সঠিক পাস বাড়ানোর শতকরা হার ভারতীয় ফুটবলারদের মধ্যে যথেষ্ট ভালো। তা সত্ত্বেও তাঁকে ছেড়ে দিল আইএসএলের রানার-আপরা।
যদিও তরুণ ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাসকে ২০২৭ সাল অবধি রেখে দিল মোহনবাগান সুপার জায়ান্ট। দীপেন্দুর বয়স ২১। সর্বশেষ আইএসএলে তিনি পাঁচটি ম্য়াচে মোট ২২৩ মিনিট খেলেছেন। নজর কাড়েন পারফরম্যান্সে। পাঁচটি ম্যাচের দুটিতে প্রথম একাদশে ছিলেন, তিনটিতে নামেন পরিবর্ত হিসেবে। দীপেন্দুর ফুটবল দক্ষতা দেখে তাঁকে ইতিমধ্যেই ভবিষ্যতের তারকা হিসেবে ভাবছেন প্রাক্তনরা। চুক্তি নবীকরণের পর দীপেন্দু আগামী মরশুমে আরও সুযোগ নিশ্চিতভাবেই পাবেন বলে মনে করছেন সমর্থকরা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications