Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Madih Talal: লাল হলুদে তালাল! ফরাসি প্লেমেকারকে নিয়ে আক্রমণের ঝাঁঝ বাড়াল ইমামি ইস্টবেঙ্গল

Football Transfer: ইমামি ইস্টবেঙ্গলে যোগ দিলেন ফরাসি মিডফিল্ডার মাদিহ তালাল। গত আইএসএলে এই প্লেমেকারের নামের পাশেই সবচেয়ে বেশি অ্যাসিস্ট বা গোল করানোর রেকর্ড।

রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি থেকে লাল হলুদে এলেন তালাল। চুক্তি ২ বছরের, অর্থাৎ ২০২৫-২৬ মরশুম পর্যন্ত।

Madih Talal

ইতিমধ্যেই গত মরশুমে আইএসএলে সর্বাধিক গোল করে সোনার বুট পাওয়া দিমিত্রি দিয়ামান্তাকোস ও ডুরান্ড কাপে সোনার বুটের মালিক ডেভিড লালহ্লানসাঙ্গাকে সই করিয়েছে লাল হলুদ। সেই সঙ্গে কলিঙ্গ সুপার কাপে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করানোর পর সর্বাধিক গোলদাতা তথা অধিনায়ক ক্লেটন সিলভাকেও ধরে রেখেছে। এবার সর্বাধিক অ্যাসিস্টের রেকর্ডধারী যোগ দেওয়ায় বাড়ল ইমামি ইস্টবেঙ্গলের আক্রমণের ঝাঁঝ।

গত বছর অগাস্টে রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসিতে সই করেন মাদিহ তালাল। আইএসএলের ২২টি ম্যাচ, কলিঙ্গ সুপার কাপের ৩টি ম্যাচ মিলিয়ে মোট ১৯১০ মিনিট মাঠে ছিলেন। পাঞ্জাব এফসি গত মরশুমে যে ৬টি ম্যাচে জিতেছে তার প্রত্যেকটিতে হয় নিজে গোল করেছেন, নয়তো গোল করিয়েছেন ২৬ বছরের তালাল।

তালাল গত আইএসএলে ৬টি গোল করেছেন, অ্যাসিস্টের সংখ্যা ১০ (কলিঙ্গ সুপার কাপে ২টি)। বল নিয়ন্ত্রণে মুন্সিয়ানা দেখানো তালালের দখলে গত আইএসএলে সবচেয়ে বেশি ৪২টি ড্রিবলের নজিরও রয়েছে। সবচেয়ে বেশি সুযোগ তৈরির নিরিখে গত আইএসএলে তালাল আছেন দ্বিতীয় স্থানে (৫৭)।

ভারতে আসার আগে তালাল ইউরোপের অনেক ক্লাবে খেলেছেন। ফ্রান্সের এমিয়েন্স, এনতেন্তে স্যানোইস সেন্ট-গ্রেটিয়েন, রেড স্টার এফসি, ইউএস আব্রাঞ্চেস, স্পেনের লা রোখাস সিএফ, গ্রিসের এই কিফিসিয়ার মতো ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। এবার ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যশালী ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি সম্মানিত বলে জানান তালাল। সতীর্থ ও ফ্যানেদের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর অপেক্ষা করছেন।

ইমামি ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লেস কুয়াদ্রাত বলেন, আইএসএলের অভিষেক মরশুমে নজর কেড়ে প্রভাব বিস্তার করেছেন যে বিদেশিরা, তাঁদের অন্যতম তালাল। তিনি দলে থাকলে আক্রমণভাগ জোরালো হয়। তা স্পষ্ট তাঁর সবচেয়ে বেশি অ্যাসিস্টের পাশাপাশি গোল করার উদাহরণেই। আমাদের পরিকল্পনায় তাঁর গুরুত্ব অনুধাবন করেই, তালাল অন্য ক্লাবে না গিয়ে ইস্টবেঙ্গলকে বেছে নিয়েছেন।

ইমামি গ্রুপের বিভাস বর্ধন আগরওয়াল বলেন, তালাল গত আইএসএলের সেরা প্লেমেকার। গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদনের মাধ্যমে তাঁকে পেয়ে আমরা আনন্দিত। দিয়ামান্তাকোস, ক্লেটন, ডেভিড, মহেশ, নন্দ, বিষ্ণু, সায়ন, আমনদের সঙ্গে তালাল থাকায় আমাদের আক্রমণ আরও জোরদার হলো।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+