Apuia In MBSG: মোহনবাগান সুপার জায়ান্টে আপুইয়া রালতে, পাঁচ বছরের চুক্তিতে দলবদলে বড় চমক

Apuia In MBSG: মুম্বই সিটি এফসি ছেড়ে মোহনবাগান সুপার জায়ান্টে এলেন আপুইয়া রালতে। দলবদলের মরশুমে যা সবচেয়ে বড় চমক।

ভারতীয় দলের সেরা সেন্ট্রাল মিডিওকে পেতে ঝাঁপিয়েছিল ইমামি ইস্টবেঙ্গল এফসি। যদিও শেষ মুহূর্তে পাঁচ বছরের চুক্তিতে লালেংমাউয়া রালতেকে নিল মোহনবাগান সুপার জায়ান্ট।

Apuia In MBSG

ভারতীয় ফুটবলে আপুয়া নামেই বেশি পরিচিত এই মিজো ফুটবলার। গতকালই মুম্বই সিটি এফসি এক্স হ্যান্ডলে লিখেছিল, আপুইয়া মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। তাঁকে শুভেচ্ছাও জানায় মুম্বই সিটি এফসি।

২৩ বছরের এই ফুটবলারকে নেওয়ার কথা আজ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। গতকাল কলকাতায় এসেছেন আপুইয়া। শারীরিক সুস্থতার পরীক্ষার পরই চুক্তিপত্রে তিনি সই করেছেন বলে জানিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট।

মোহনবাগান সুপার জায়ান্টের হেড কোচ হোসে মোলিনা বলেন, আপুইয়া যোগ দেওয়ায় মাঝমাঠের শক্তি বাড়বে দলের। গত মরশুমে নিজেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার হিসেবে প্রমাণ করেছেন আপুইয়া। সেন্ট্রাল মিডিও হিসেবে সাফল্য পেয়েছেন ভারতীয় দলের হয়েও। তাঁর যোগদানে মোহনবাগান সুপার জায়ান্টে মাঝমাঠে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে, যা দলের পারফরম্যান্সেরও উন্নতি ঘটাবে।

আপুইয়া বলেন, ভারতীয় ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্টের একটা আলাদা জায়গা রয়েছে। ক্লাবের সঙ্গে রয়েছে ইতিহাসও। সেই দলে খেলার সুযোগ পেয়ে আমি সম্মানিত ও উত্তেজিত। পরিশ্রম ও আন্তরিকতার সঙ্গে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।

আপুইয়ার কথায়, কোচ এবং সতীর্থদের সঙ্গে নিয়ে মোহনবাগান সুপার জায়ান্টকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতেই আমার সবুজ-মেরুন জার্সি বেছে নেওয়া। এই সুযোগ আমার ফুটবল জীবনের বড় প্রাপ্তি। মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি। ক্লাবকে তার লক্ষ্যে পৌঁছানোর পাশাপাশি ক্লাবের আবেগপ্রবণ অসংখ্য সদস্য-সমর্থকদের মুখে হাসি ফোটাতে প্রতি ম্যাচে মাঠে নামব।

এআইএফএফের এলিট আকাদেমিতে ছিলেন ২০১৭ থেকে ২০১৭ অবধি। ২০১৭ থেকে ২০১৯ অবধি আপুইয়া খেলেন ইন্ডিয়ান অ্যারোজে। ১৩ ম্যাচে ১টি গোল রয়েছে। ২০১৯ থেকে ২০২১ অবধি নর্থ-ইস্ট ইউনাইটেড এফসির হয়ে ৩২ ম্যাচে ১টি গোল করেছেন।

২০২১ থেকে গত মরশুম অবধি মুম্বই সিটি এফসির হয়ে খেলেছেন। ৫৯টি ম্যাচে চারটি গোল করেছেন। ভারতীয় সিনিয়র দলের হয়ে খেলেছেন ১৮ ম্যাচ। অনূর্ধ্ব ১৬-এ একটি, অনূর্ধ্ব ১৭-এ ৮টি ও অনূর্ধ্ব ২৩ দলের হয়ে আপুইয়া ২টি ম্যাচ খেলেছেন। এবার বাগানে ফুল ফোটানোর অপেক্ষা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+