করোনা ভাইরাসের বিশ্বব্যাপী ক্ষতিগ্রস্ত হওয়া ফুটবল টুর্নামেন্টগুলির দিকে নজর ফেরানো যাক

করোনা ভাইরাসের বিশ্বব্যাপী ক্ষতিগ্রস্ত হওয়া ফুটবল টুর্নামেন্টগুলির দিকে নজর ফেরানো যাক

করোনা ভাইরাসের প্রভাব যত বাড়ছে, তত আতঙ্কিত হচ্ছে বিশ্বের ক্রীড়াক্ষেত্র। এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে অলিম্পিক। ঠিক হয়েছে ২০২১-র ২৩ জুলাই থেকে শুরু হবে প্রতিযোগিতা। মারণ ভাইরাসের বিরাট প্রভাব পড়েছে বিশ্ব ফুটবলেও। ইতিমধ্যেই বন্ধ কিংবা স্থগিত করে দেওয়া হয়েছে বেশকিছু প্রতিযোগিতা। সেগুলির দিকে নজর ফেরানো যাক।

ইউরো ২০২০

ইউরো ২০২০

চলতি বছরই অনুষ্ঠিত হওয়ার কথা ইউরো কাপ। ১১ জুলাই থেকে শুরু হওয়ার কথা টুর্নামেন্ট। করোনা ভাইরাসের জেরে তা আপাতত স্থগিত করা হয়েছে।

কোপা আমেরিকা

কোপা আমেরিকা

আর্জেন্টিনা ও কলম্বিয়ায় অনুষ্ঠিত হতে চলা এ বছরের কোপা আমেরিকা ২০২১-র ১১ জুন পর্যন্ত পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ১১ জুলাই পর্যন্ত চলবে টুর্নামেন্ট।

ক্লাব বিশ্বকাপ

ক্লাব বিশ্বকাপ

ফের নতুন করে শুরু হতে চলা ক্লাব বিশ্বকাপ করোনা ভাইরাসের জন্য এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে। ২০২০-র পরিবর্তে ২০২১-এ শুরু হবে টুর্নামেন্ট।

ইংল্যান্ডে বন্ধ ফুটবল

ইংল্যান্ডে বন্ধ ফুটবল

করোনা ভাইরাসের ব্যাপক প্রভাব পড়েছে ইংল্যান্ডে। তাই বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী ইংলিশ প্রিমিয়ার লিগ সহ সেদেশের সব প্রথম ও দ্বিতীয় সারির সব ফুটবল টুর্নামেন্ট ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছে।

বুন্দেশলিগা

বুন্দেশলিগা

করোনা ভাইরাসের জেরে ২ এপ্রিল পর্যন্ত বন্ধ রয়েছে জার্মানির বুন্দেশলিগা। সে দেশে আরও এক মাস স্থগিত থাকতে পারে সবধরনের ফুটবল।

ফ্রেঞ্চ লিগ

ফ্রেঞ্চ লিগ

করোনা ভাইরাসের জেরে কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ফ্রান্স। তাই সে দেশের ফুটবল লিগ ওয়ান ও টু-র সব ম্যাচ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে।

সিরি এ

সিরি এ

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইতালিতে ঐতিহ্যবাহী সিরি এ সহ সব ফুটবল টুর্নামেন্ট স্থগিত করে দেওয়া হয়েছে। কবে শুরু হবে খেলা, তা এখনও জানানো হয়নি।

লা লিগা

লা লিগা

লিওনেল মেসি, আন্টোনিও গ্রিজম্যানের মতো তারকা খচিত লা লিগা সহ স্পেনের সব ফুটবল টুর্নামেন্ট আগামী দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।

স্থগিত চ্যাম্পিয়ন্স লিগ

স্থগিত চ্যাম্পিয়ন্স লিগ

করোনা ভাইরাসের ভয়াবহ প্রভাবে চ্যাম্পিয়ন্স লিগ ও টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন পর্বের সব ফুটবল ম্যাচ স্থগিত করে দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+