নিজের পছন্দের পজিশনে ফিরেই নিখুঁত গোলে মাত, বাইচুংয়ের ভিডিও ভাইরাল

নিজের পছন্দের পজিশনে ফিরেই নিখুঁত গোলে মাত, পাহাড়ি বিছের ভিডিও ভাইরাল

অবশেষে নিজের পছন্দের পজিশনে ফিরলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। আগের মতোই নিখুঁত শটে গোল করে সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিলেন পাহাড়ি বিছে। সেই পুরনো মেজাজের বাইচুং-কে দেখে ধন্যি ধন্যি রব তুলেছেন নেটিজেনরা।

গোলরক্ষক বাইচুং

গোলরক্ষক বাইচুং

এক সপ্তাহ আগে গোলরক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন কিংবদন্তি বাইচুং ভুটিয়া। গত সোমবার ইনস্টাগ্রামে নিজের গোলকিপিং-এর ভিডিও পোস্ট করেছিলেন পাহাড়ি বিছে। আসন্ন ফুটসল টুর্নামেন্টে তাঁকে এই মাঠে এই ভূমিকায় দেখা যাবে বলে ইঙ্গিত দিয়েছিলেন বাইচুং।

পছন্দের পজিশনে ফিরেই কেল্লাফতে

অবশেষে পুরনো পজিশনে নেমে খেলতে গেল বাইচুং ভুটিয়াকে। সতীর্থের পাশ থেকে ডান পায়ের নিখুঁত প্লেসমেন্টে গোল করেন পাহাড়ি বিছে। সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ভারতীয় কিংবদন্তি। নিচে লিখেছেন, সঠিক জায়গায় ফেরার সময় হয়েছে। ৪৩ বছর বয়সেও বক্সে বাইচুংয়ের নাড়াচাড়া দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।

বাইচুংয়ের কেরিয়ার

বাইচুংয়ের কেরিয়ার

ভারতের হয়ে ৮২টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৪১টি গোল করেছেন বাইচুং ভুটিয়া। কলকাতার দুই প্রধানের জার্সিতে দীর্ঘদিন খেলার পাশাপাশি ইংল্যান্ডের বারি এফসি-র হয়ে ৩৭টি ম্যাচ খেলে ৩টি গোল করেছেন পাহাড়ি বিছে। ২০১৫ সালে পেশাদারি ফুটবলকে বিদায় জানান বাইচুং।

ফুটসল টুর্নামেন্ট

ফুটসল টুর্নামেন্ট

করোনা ভাইরাসের জেরে লকডাউনে ছোট বারের ফুটসল টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন বাইচুং ভুটিয়া। এই টুর্নামেন্টে তাঁকে বিভিন্ন পজিশনে খেলতে দেখা যাবে বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+