আত্মতুষ্টি নিয়ে চিন্তিত সঞ্জয় সেন, ফোকাসে রবিবারের চার্চিল
রবিবারের চার্চিল ম্যাচের আগে আত্মতুষ্টিই বড় ভয় মোহনবাগান কোচ সঞ্জয় সেনের
আত্মতুষ্টি নিয়ে চিন্তিত সঞ্জয় সেন। মরশুমের প্রথম বড় গাঁঠ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি জিতে গেছে দল। তার প্রায় দিন আটেক বাদে খেলা হলেও দলের মধ্যে আত্মতুষ্টি আনতে দিতে চাননা মোহন কোচ।

চার্চিলের কোচই সনি নর্ডির আগের কোচ। তিনিই ধানমান্ডিতে সনি-র মধ্যের হিরেটা বার করে এনে দেখিয়েছিলেন। এই ম্যাচে খেলবে ইওটা। এমনটাই খবর মিলেছে থিঙ্কট্যাঙ্কের থেকে। কোচ সঞ্জয় সেন জানিয়েছেন ডার্বির পরের ম্যাচ সবসময়েই বেশি চাপের। কোচ হোম ও অ্যাওয়ে এসব কিছু দেখতে মানা করেছেন। তার একটাই লক্ষ্য । মোহনবাগান আই লিগ জেতার জন্য খেলছে। ফলে প্রতিটা ম্যাচেই তিন পয়েন্টের লক্ষ্য নিয়ে নামতে হবে। চার্চিল প্রথম ম্যাচে শিলং লাজংয়ের কাছে হেরে আসছে। ফলে তারাও সর্বশক্তি দিয়ে এই ম্যাচ জেতার জন্য ঝাঁপাবে। কোচ সঞ্জয় সেন বলেছেন ডার্বি-র পরের ম্যাচ সবসময়েই বড় চ্যালেঞ্জ। সেটাই পার করতে হবে তাঁর সবুজ-মেরুণ সৈনিকদের।
সনিকে আটকানোর ছক সাজাচ্ছেন তারই প্রাক্তন কোচ। তবে সেই নিয়ে মাথা ঘামাচ্ছেন না মোহন অধিনায়কও। তাঁর সাফ বক্তব্য। স্ট্রাইকারদের আটকানোর চেষ্টা সব ম্যাচেই হয়। তার মধ্যে থেকে গোল করাও বড় চ্যালেঞ্জ সনির। সনি এত বলেছেন ডার্বি ম্যাচেও তাঁকে , ক্রোমাকে আটকে দিয়েছিল লালহলুদ ডিফেন্স, সেখান থেকেও দল গোল করেছে। ফলে এই ম্যাচেও গোল পাওয়া থেকে বাগানকে কেউ কোন স্ট্র্যাটেজি করেই আটকাতে পারবেনা।












Click it and Unblock the Notifications