Manchester City: হালান্ডের ফাইভ স্টার, লুটন টাউনকে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যান সিটি
৩১ জানুয়ারি প্রত্যাবর্তনের পর সাত ম্যাচে মাত্র তিনটি গোল করেছিলেন হালান্ড। ম্যান সিটির তারকা স্ট্রাইকারের ফর্ম নিয়েও শুরু হয়ে গিয়েছিল চর্চা। কিন্তু কেন তাঁকে গোল মেশিন বলা হয় তা আরও একবার প্রমাণ করে দিলেন হালান্ড। মঙ্গলবার রাতে ফের স্বমহিমায় দেখা গেল নরওয়ে স্ট্রাইকারকে।
হালান্ডের দুর্দান্ত এই পারফরম্যান্সে লুটন টাউনকে ৬-২ গোলে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ম্যান সিটি। পেপ গুয়ার্দিওলার দলের হয়ে ছয়টি গোলের মধ্যে পাঁচটি গোলই করলেন হালান্ড। হালান্ডের ফাইভ স্টারে চূর্ণ হয়ে গেল লুটন টাউন। সিটির ছ' নম্বর গোলটি করেন মাতেও কোভাচিচের। লুটনের হয়ে জোড়া গোল করেছেন জর্ডান ক্লার্ক।
৪০তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন হালান্ড। সিটির হয়ে এ নিয়ে ৮টি হ্যাটট্রিক হয়ে গেল হালান্ডের। বিরতির আগে লুটনের হয়ে এক গোল শোধ করেন জর্ডান ক্লার্ক। তাতে ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পেপ গার্দিওলার দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান কমায় লুটন। ক্লার্কের বিশ্বমানের গোলে ফল হয় ৩-২। কিন্তু ৫৫ এবং ৫৮ মিনিটে জোড়া গোল করেন ব্যবধান নিশ্চিত করে ফেললেন হালান্ড। ৭২ মিনিটে কোভাচিচের গোলে ছয় নম্বর হোলটি পায় সিটি।
কিংবদন্তি ফুটবলার জর্জ বেস্টের পর আরলিং হালান্ডই প্রথম ফুটবলার, যিনি এফএ কাপে ৫ গোল করলেন। ১৯৭০ সালে নর্দাম্পটনের বিপক্ষে ম্যানইউর হয়ে একাই ৬ গোল করেছিলেন বেস্ট।
নরওয়ের স্ট্রাইকার বলেছেন, 'আমার ফিটনেস আবার সেরা ফর্মে ফিরে এসেছে। খুব ভাল লাগছে। অসাধারণ অনুভূতি।ওর সঙ্গে খেলা গর্বের।' একইসঙ্গে কেভিন দ্য ব্রুইনা প্রসঙ্গে হালান্ড বলেন,' আমরা জানি একে অপরের থেকে কী চাই। নিজেদের মধ্যে বোঝাপড়া ভাল'
এদিকে, বদলি খেলোয়াড় আব্দুল ফাতাউয়ের অতিরিক্ত সময়ের গোলে লেস্টার বোর্নমাউথের কাছে ১-০ গোলের জয় তুলে নেয়।ইউড পার্কে ১২০ মিনিটে ১-১ গোলে ড্র করার পর পেনাল্টিতে ব্ল্যাকবার্নকে ৪-৩ গোলে হারিয়েছে নিউক্যাসলও।













Click it and Unblock the Notifications