অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ আয়োজনের জন্য দেশের পাঁচটি শহর ঘুরে দেখল ফিফা

২০১৭-র অনূর্ধ্ব ১৭ পুরুষদের বিশ্বকাপ সফল ভাবে আয়োজনের পর ২০২০ সালে অনূর্ধ্ব ১৭ মহিলাদের ফুটবল বিশ্বকাপও হতে চলেছে ভারতে।

২০১৭-র অনূর্ধ্ব ১৭ পুরুষদের বিশ্বকাপ সফল ভাবে আয়োজনের পর ২০২০ সালে অনূর্ধ্ব ১৭ মহিলাদের ফুটবল বিশ্বকাপও হতে চলেছে ভারতে। ওই টুর্নামেন্টের ম্যাচ আয়োজনের দায়িত্ব পেতে চলা দেশের সম্ভাব্য পাঁচটি শহরের নিরাপত্তা, পরিকাঠামো ও পরিবেশ খতিয়ে দেখল ফিফা।

 ২০১৭-র সফল ইভেন্ট

২০১৭-র সফল ইভেন্ট

২০১৭ সালে কলকাতার বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়াম, কোচির জহরলাল নেহেরু আন্তর্জাতিক স্টেডিয়াম, দিল্লির জহরলাল নেহেরু স্টেডিয়াম, মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়াম, গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম, মারগাঁওয়ের পণ্ডিত জহরলাল নেহেরু স্টেডিয়ামে বসেছিল ২০১৭-র অনূর্ধ্ব ১৭ পুরুষদের ফুটবল বিশ্বকাপের আসর। সফল হয় সেই ইভেন্ট।

২০২০-তেও ভারত

২০২০-তেও ভারত

২০১৭-র সফলতার ভিত্তিতে ২০২০ সালে অনূর্ধ্ব ১৭ মহিলাদের ফুটবল বিশ্বকাপ আয়োজন করার দায়িত্বও পায় ভারত। গত মার্চে এই ঘোষণা দেন ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

এবার কোন কোন শহর

এবার কোন কোন শহর

ওড়িযার ভুবনেশ্বরকে ইতিমধ্যেই ২০২০ সালে অনূর্ধ্ব ১৭ মহিলাদের ফুটবল বিশ্বকাপের অন্যতম ভেন্যু বেছে নিয়েছে ফিফা। বাকি স্থানগুলি বাছতে কলকাতা, আহমেদাবাদ, গোয়া ও নবি মুম্বই শহর ঘুরে দেখেন ফিফার বিশেষজ্ঞরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+