ফিরে দেখা ২০২০ : ফুটবলকে বিদায় জানানো ৫ ফুটবলারদের চিনে নেওয়া যাক

ফিরে দেখা ২০২০ : ফুটবলকে বিদায় জানানো ৫ ফুটবলারদের চিনে নেওয়া যাক

অতিমারী পরিস্থিতিতে বিশ্বে জাঁকিয়ে বসেছে ফুটবল জ্বর। বিভিন্ন দেশে আপন ছন্দে চলছে বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট। মাঠে বসে খেলা দেখার উপায় নেই। ফলে টিভির পর্দার সামনে বসেই প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগা, লা লিগার মোকাবিলা দেখছেন ফুটবল প্রেমীরা। তারই মধ্যে ফুটবলকে বিদায় জানিয়ে ছন্দ কেটেছেন কেউ কেউ। সেই তালিকার দিকে নজর ফেরানো যাক।

আন্দ্রে স্কুরেল

আন্দ্রে স্কুরেল

জার্মানির ২০১৪ সালের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য তথা ব্রিটিশ ক্লাব চেলসির প্রাক্তন ফুটবলার আন্দ্রে স্কুরেল ২০২০ সালে ফুটবলকে বিদায় জানিয়েছেন। ২৯ বছরের ফুটবলারের আচমকা সিদ্ধান্তে অবাক হয়েছে বিশ্ব।

ভিনসেন্ট কোম্পানি

ভিনসেন্ট কোম্পানি

২০২০-২১ মরসুম শুরুর আগে ফুটবলকে পাকাপাকি ভাবে বিদায় জানান বেলজিয়ামের ভিনসেন্ট কোম্পানি। ম্যাঞ্চেস্টার সিটি-কে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন করতে তিনি বড় ভূমিকা নেন। ২০১৮ সালের বিশ্বকাপে বেলজিয়ামকে সেমিফাইনালে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ভিনসেন্ট কোম্পানি।

লেইঘটন বেইনস

লেইঘটন বেইনস

২০১৯-২০ মরসুম শেষ হতেই ফুটবলকে বিদায় জানান এভারর্টনের প্রাক্তন লেফট-ব্যাক লেইঘটন বেইনস। ১৩ বছর একই ক্লাবের হয়ে খেলে তিনি ৩৯টি গোল করেন। ৩৭ বার সতীর্থকে গোল করতে সাহায্য করেন এই ডিফেন্ডার।

ইকার ক্যাসিয়াস

ইকার ক্যাসিয়াস

বিশ্বের সর্বকালের সেরা গোলরক্ষক স্পেনের ইকার ক্যাসিয়াস ২০২০ সালে ফুটবলকে বিদায় জানিয়েছেন। স্পেনের ২০১০ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক রিয়াল মাদ্রিদের হতে ১৭টি খেতাব তুলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। স্পেনকে দুই বার ইউরো চ্যাম্পিয়নশিপ জিততে বিরা ভূমিকা নিয়েছিলেন ৩৯ বছরের গোলরক্ষক।

ড্যানিয়েল ডে রোসি

ড্যানিয়েল ডে রোসি

২০০৬ সালের বিশ্বকাপ জয়ী ইতালি দলের অন্যতম সদস্য তথা ফুটবল ক্লাব রোমার কিংবদন্তি হিসেবে পরিচিত ড্যানিয়েল ডে রোসি চলতি বছর ফুটবল থেকে অবসর নিয়েছেন। ৩৭ বছরের এই ফুটবলার কেরিয়ারের শেষ ৬ মাস বোকা জুনিয়রসের জার্সিতে খেলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+