শনির দশা! রাশিয়া বিশ্বকাপে এখনও জিততে পারলেন না কোনও আর্জেন্তিনীয় কোচ

আর্জেন্তিনার কোচদের জন্য খুব খারাপ খবর। বলা যায়, শনির দশা চলছে আর্জেন্তিনা কোচদের। একজন আর্জেন্তিনার কোচও জয়ের মুখ দেখলেন না রাশিয়া বিশ্বকাপের প্রথম রাউন্ডে।

আর্জেন্তিনার কোচদের জন্য খুব খারাপ খবর। বলা যায়, শনির দশা চলছে আর্জেন্তিনা কোচদের। একজন আর্জেন্তিনার কোচও জয়ের মুখ দেখলেন না রাশিয়া বিশ্বকাপের প্রথম রাউন্ডে। পাঁচ জনের মধ্যে হেরে বসলেন চারজন। ড্র করলেন শুধু একজন। তিনি আর্জেন্তিনার সাম্পাওলি। ব্যর্থ কোচদের মধ্যে রাশিয়ার কাছে হেরে বিদায় নিয়েছেন মিশরের আর্জেন্তিনীয় কোচ হেক্টর কুপার।

শনির দশা! রাশিয়া বিশ্বকাপে এখনও জিততে পারলেন না কোনও আর্জেন্তিনীয় কোচ

মেসিদের ব্যর্থতা নিয়ে কাটাছেঁড়া করতে গিয়েই সামনে আসে বিষয়টি। সেখানে দেখা যায় এবার মোট পাঁচজন আর্জেন্তিনীয় কোচ রয়েছেন বিশ্বকাপে। তাঁদের মধ্যে আর্জেন্তিনার কোচ জর্জ সাম্পাওলি তো আছেনই। অন্য চার দেশের আর্জেন্তিনীয় কোচও হলেন, সৌদি আরবের আন্তোনিও পিজ্জি, মিশরের হেক্টর রাউল কুপার, পেরুর রিকার্ডো গারেসা ও কলম্বিয়ার জোস পেকারম্যান।

শেষোক্ত চারজনই তাদের প্রথম রাউন্ডের ম্যাচ হেরে গিয়েছেন। শেষ আশা ছিল কলম্বিয়ার কোচ পেকারম্যান। কিন্তু জাপানের কাছে তাঁর দলও ১-২ গোলে পরাজিত হয়েছে। আর লাতিন আমেরিকার কোন দেশের বিরুদ্ধে এশীয় দেশের এই প্রথম জয়। এরপর আর্জেন্তিনীয়রা দ্বিতীয় রাউন্ড থেকে ঘুরে দাঁড়াতে পারবে এমন বিশ্বাস ছিল। কিন্তু রাশিয়া সেই আশাতেও জল ঢেলে দিল। রাশিয়ার কাছে মিশর পর্যুদস্ত হয়ে বিদায় নিল বিশ্বকাপ থেকে। অর্থাৎ পাঁচ আর্জেন্তিনীয় কোচের একজন ইতিমধ্যেই বিশ্বকাপ অভিযান শেষ করে ফেললেন।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সৌদি আরব বিধ্বস্ত হয়েছে রাশিয়ার কাছে। ০-৫ গোলে হারের জ্বালা রয়েছে পিজ্জির। বুধবার তাঁর দল নামছে উরুগুয়ের বিরুদ্ধে। এই ম্যাচে হারলেই তাঁর বিদায় বার্তা লেখা হয়ে যাবে। বাকি থাকবেন পেরুর রিকার্ডো গারেসা, কলম্বিয়ার পেকারম্যান ও আর্জেন্তিনার সাম্পাওলি। প্রথম রাউন্ডে আর্জেন্তিনীয় কোচদের মধ্যে একমাত্র সাম্পাওলির দলই কোনও পয়েন্ট পেয়েছে। বাকিরা এখনও খাতা খুলতে পারেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+