ইতিহাস সৃষ্টি করে ফুটবলে প্রথম সবুজ কার্ড দেখালেন রেফারি!

মিলান, ১২ অক্টোবর : ফুটবলে লাল কার্ড, হলুদ কার্ডের কথা সকলেই শুনেছে। তবে সবুজ কার্ড দেখানো হয় তা জানতেন? বোধহয় না।

এরকমই এক অনন্য নজির সৃষ্টি হল ইতালির দ্বিতীয় ডিভিশন লিগ সিরি-বি-তে। গালানো নামের এক ফুটবলার ফুটবল ইতিহাসে প্রথমবার সবুজ কার্ড দেখলেন। আর এই কাণ্ড ঘটিয়ে ইতিহাসে জায়গা করে নিলেন সেই ম্যাচের রেফারি মার্কো মাইনার্দিও। [এক ম্যাচে ৪৩টি গোল খাওয়ায় পুলিশ তুলে নিয়ে গেল গোলকিপারকে!]

ইতিহাস সৃষ্টি করে ফুটবলে প্রথম সবুজ কার্ড দেখালেন রেফারি!

মরশুম শুরুর আগে ঘোষণা করা হয়েছিল খেলায় ফেয়ার প্লে-র জন্য সবুজ কার্ড দেখানো হবে খেলোয়াড়দের। যে সবচেয়ে বেশি সবুজ কার্ড দেখবেন তিনি মরশুমের শেষে পুরস্কৃত হবেন বলেও জানানো হয়। [আমাজনে 'ফুটন্ত নদী'-র সন্ধান পেলেন বিজ্ঞানীরা]

সেইমতো সিরি-বি-র ম্যাচে ভিসেনসা দলকে একটি কর্ণার দেওয়া হয়। তবে ফরওয়ার্ড গালানো স্বীকার করেন যে প্রতিপক্ষ ভিরটাস এনটেলার ডিফেন্ডারদের গায়ে বল না লেগেই তা সীমান্ত পেরিয়ে গিয়েছে। [বাচ্চাকে নিরামিষ খাওয়ালে জেল হবে এই দেশের বাবা-মায়েদের]

এটা শোনার পরই গালানোকে রেফারি মার্কো সবুজ কার্ড দেখিয়ে ফেয়ার প্লে-র জন্য একপ্রকার অভিনন্দন জানান। সেই মুহূর্তে রেফারি বলের কাছাকাছি ছিলেন না। গালানোকে সত্যিটা জিজ্ঞাসা করতেই তিনি তা বলে দেন। [জাপানের এই রেস্তরাঁয় যেতে হবে নগ্ন হয়ে! মোটা হলে প্রবেশ নিষেধ]

সিরি-বি সভাপতি আন্দ্রে আবোদি জানান, মাঠে অসাধারণ কিছু করলে তবেই সবুজ কার্ড দেখানো হবে খেলোয়াড়দের। ঠিক যেভাবে গালানোকে দেখানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+