Finalissima 2025: ইয়ামালের ইচ্ছা পূরণ! ফাইনালিসিমাতে মেসির বিরুদ্ধে খেলার সুযোগ পেতে পারেন স্প্যানিশ তরুণ
২০২৫ সালের ফাইনালিসিমার দুই দেশ চূড়ান্ত হয়ে গেল। রবিবার রাতেই ইংল্যান্ডকে হারিয়ে ইউরো কাপ জয় করেছে স্পেন, অন্যদিকে সোমবার সকালে কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতল আর্জেন্টিনা। কোপা আমেরিকার চ্যাম্পিয়ন ও ইউরো চ্যাম্পিয়নদের নিয়ে আয়োজন করা হয় ফাইনালিসিমার। আগামী বছর ফাইনালিসিমার ম্যাচে মুখোমুখি হবে এই দুই দেশ।
ফাইনালিসিমা ২০২৫ সালের অন্যতম ইউএসপি হতে পারে মেসি বনাম লামিনে ইয়ামালের দ্বৈরথ। সোমবারের কোপা আমেরিকা ফাইনাসলই দেশের হয়ে মেসির শেষ ম্য়াচ হতে পারে বলে জল্পনা তুঙ্গে। অবশ্য মেসি নিজে এখনও সরকারিভাবে বলেননি যে তিনি ঠিক কবে অবসর নেবেন, বা বিশ্বকাপে আদৌ খেলবেন কিনা।

মাত্র ১৬ বছর বয়সে ইউরো খেলতে নেমেই একের পর এক রেকর্ড গড়ে চলেছেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সে স্পেনের হয়ে প্রথমবার বড় কোন টুর্নামেন্টে খেলতে এসেই শিরোপা জিতে নিয়েছে লামিন ইয়ামাল। রবিবার রাতে বার্লিনে ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জেতে স্পেন। ফাইনালে আগে ইয়ামাল বলছেন, ইউরোর জিতে মেসির আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালিসিমা খেলতে চান তিনি। তাঁর আশা পূরণ হচ্ছে।
মেসির বিপক্ষে ফাইনালিসিমা খেলার প্রসঙ্গে ইয়ামাল বলেছিলেন 'আশা করছি মেসি কোপা আমেরিকা জিতবেন। আর এইদিকে আমরা ইউরো জিতব। তার বিপক্ষে ফাইনালিসিমা খেলার জন্য অপেক্ষায় আছি।'
২০২২এ কোপা আমেরিকা বিজয়ী আর্জেন্টিনা ৩-০ ব্যবধানে হারিয়ে দেয়ইউরো কাপ বিজয়ী ইটালিকে। লড়াইটা ছিল ইউরোপের সেরা বনাম লাতিন আমেরিকার সেরা দলের। শেষ হাসি লাতিন আমেরিকারই।
১৯৯২ থেকে ১৯৯৫ পর্যন্ত সৌদি আরবের বাদশাহ ফাহাদের সম্মানে দুবার আয়োজন করা হয় 'কিং ফাহাদ কাপ'। ওই টুর্নামেন্টে বিশ্বের কয়েক মহাদেশের চ্যাম্পিয়ন দেশগুলো খেলার আমন্ত্রণ পেত। ১৯৯৭ সালে ফিফা টুর্নামেন্টন্টি নিজেদের করে নিয়ে নাম পরিবর্তন করে রাখে 'ফিফা কনফেডারেশন কাপ'। তখন থেকে ২০০৫ সাল পর্যন্ত দুই বছর পরপর হতো এই টুর্নামেন্ট।
কনফেডারেশন কাপ বন্ধ হওয়ার কারণেই কনমেবল-উয়েফা নতুন করে ফাইনালিসিমা আয়োজন করার সিদ্ধান্ত নেয়। বিশ্বকাপের পর ফুটবলের সেরা দুই ইভেন্ট হল ইউরো কাপ এবং কোপা আমেরিকা। এই দুই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলের পরস্পরের বিরুদ্ধে লড়াই, এক নতুন আর্কষণ ফুটবল বিশ্বে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications