রবিবার রুনির সঙ্গে বসে মেসি-এমবাপের দ্বৈরথ উপভোগ করবেন শাহরুখ খান

রবিবার রুনির সঙ্গে বসে মেসি-এমবাপের দ্বৈরথ উপভোগ করবেন শাহরুখ খান

বিশ্বকাপ তার ক্লাইম্যাক্সে এসে উপস্থিত হয়েছে। রবিবার বহু প্রতিক্ষীত ফিফা বিশ্বকাপ ২০২২-এর ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স এবং আর্জেন্টিনা। দুই দলের কাছে তাগিদটা ভিন্ন। ফ্রান্স এই ম্যাচে নামবে নিজেদের বিশ্ব খেতাব ধরে রাখার লক্ষ্যে। দ্বিতীয় বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য মাঠে নামবে ফ্রান্স। ২০১৮ সালের থেকে এই বারের ফ্রান্স দলকে অনেক বেশি ভয়ঙ্কর লাগছে। ব্রাজিলের পর দ্বিতীয় দল হিসেবে পর পর বিশ্বকাপ জেতার তাগিদ রয়েছে দিদিয়ের দেসচ্যাম্পস এবং তাঁর দলের কাছে।

রবিবার রুনির সঙ্গে বসে মেসি-এমবাপের দ্বৈরথ উপভোগ করবেন শাহরুখ খান

অপর দিকে, আর্জেন্টিনার লক্ষ্য ৩৬ বছরের ক্ষরা কাটিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া। শেষ বার বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা দিয়েগো মারাদোনার দাপটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা, যা আজও মানুষ জানে মারাদোনার বিশ্বকাপ হিসেবে। সকলের একটাই প্রশ্ন ফুটবলের ইতিহাসের অপর অন্যতম মহানক্ষত্র লিওনেল মেসি কি পারবেন যা দিয়েগো মারাদোনা করেছেন তা করে দেখাতে?

সহস্র কোটি মানুষের মতো এই প্রশ্নকে সামনে রেখেই হয়তো রবিবার ফিফা বিশ্বকাপ ২০২২-এর ফাইনাল দেখতে একই সঙ্গে ম্যাচ সেন্টারে বসবেন শাহরুখ খান এবং ওয়েন রুনি। বলিউডের বাদশা সিনেমার কারণে সেই ভাবে খেলা দেখার সুযোগ না পেলেও তিনি আদ্যপ্রান্ত ফুটবলপ্রেমী এক মানুষ। ওয়েন রুনি বিশ্বকাপের শুরু থেকেই একাধিক ম্যাচে ম্যাচ সেন্টারে বসেছেন ম্যাচের আগে এবং পরে বিশ্লেষণের জন্য। তবে, শাহরুখ খানের উপস্থিতি প্রি ম্যাচ এবং পোস্ট ম্যাচ অ্যানালাইসিস অন্য মাত্রা এনে দেবে।

শাহরুখ খান নিজেও মুখিয়ে রয়েছেন এই বিশ্বকাপের ফাইনালের উত্তেজনা উপভোগ করার জন্য এবং লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপের দ্বৈরথ দেখার জন্য। টুইট করে শাহরুখ নিজেই জানিয়েছেন এই ম্যাচ দেখার জন্য তিনি কতটা মুখিয়ে রয়েছেন। টুইটারে তিনি লিখেছেন, "মাঠে মেসি আর এমবাপে...স্টুডিওতে ওয়েন রুনি আর আমি। দুর্দান্ত হতে চলেছে ১৮ ডিসেম্বরের সন্ধ্যাটা। ফিফা বিশ্বকাপের ফাইনাল দেখুন আমার সঙ্গে।" উল্লেখ্য, কিছু দিনের মধ্যে প্রেক্ষাগৃহে আসতে চলেছে শাহরুখ খানের পরবর্তী ছবি 'পাঠান'। সম্ভবত এরই প্রমোশনের জন্য শাহরুখ আসতে চলেছেন ফিফা বিশ্বকাপের সম্প্রচাকারী সংস্থা স্পোর্টস ১৮, জিও টিভি-এর ম্যাচ সেন্টারের স্টুডিওতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+