ফ্রান্স বনাম বেলজিয়াম! দুই প্রতিবেশী দেশ নামছে ফাইনালের লক্ষ্যে, পড়ুন প্রিভিউ

ফ্রান্স ও বেলজিয়াম প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে।

ইউরোপেই এবার বিশ্বকাপ যাচ্ছে। এটা ব্রাজিল ও উরুগুয়ের বিদায়ের পর নিশ্চিত হয়ে গিয়েছে। এই নিয়ে ২০০৬ সালের পর এতটানা চারবার ইউরোপ বিশ্বকাপ নিয়ে যাচ্ছে। সেমি ফাইনালে উঠেছে চারটি দেশ। ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। এর মধ্যে ফ্রান্স ও বেলজিয়াম প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে কারা ফাইনাল ওঠে সেটাই দেখার।

ফ্রান্স বনাম বেলজিয়াম! দুই প্রতিবেশী দেশ নামছে ফাইনালের লক্ষ্যে, পড়ুন প্রিভিউ

ফ্রান্সকে এই বিশ্বকাপে অনেকেই ধর্তব্যের মধ্যে রাখেননি। তবে গ্রুপ লিগে সেরা হয়ে শেষ ১৬-য় ওঠার পরে আর্জেন্তিনাকে ৪-৩ গোল হারিয়ে শেষ আটে ওঠে দিদিয়ের দেসক্যাম্পের ছেলেরা। তারপরে কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে গ্রিজম্যান, এমবাপেরা সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন। আর এখন বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার হিসাবে উঠে এসেছে।

এদিকে বিশ্বকাপের শুরু থেকেই বেলজিয়ামকে কালো ঘোড়া হিসাবে চিহ্নিত করা হয়েছে। গ্রুপ শীর্ষে থেকে বেলজিয়াম পরের রাউন্ডে উঠেছে। এই বিশ্বকাপে তো বটেই, গত ২৫টি আন্তর্জাতিক ম্যাচে বেলজিয়াম দল অপরাজিত রয়েছে। বিশ্বকাপ জিতলে অপরাজিত থেকেই এডেন হ্যাজার্ডের দল বিশ্বকাপ জিতবে।

শেষ ১৬-র ম্যাচে জাপানকে ৩-২ গোলে হারানোর পরে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের মতো বিশ্বজয়ী দলকে ২-১ গোলে হারিয়ে বেলজিয়াম সেমিফাইনালে উঠেছে। রবার্তো মার্তিনেসের দল ফ্রান্সের বিরুদ্ধেও জোর লড়াই দেবে।

ফ্রান্স বনাম বেলজিয়াম! দুই প্রতিবেশী দেশ নামছে ফাইনালের লক্ষ্যে, পড়ুন প্রিভিউ

ব্রাজিলকে হারিয়ে দেওয়ার পর আর কোনও দলকে ভয় পাচ্ছে না বেলজিয়াম। জাপান ম্যাচে জেতানো নাসের চ্যাডলি নিজেই বলছেন, ব্রাজিলকে হারানোর পর আর কোনও দলকে ভয় পাচ্ছেন না তাঁরা।

ফ্রান্সের প্রধান খেলোয়াড়দের মধ্যে রয়েছেন গ্রিজম্যান, পল পোগবা ও এমবাপে। এই তিনজনের কেউ একজন জ্বলে উঠলেই বেলজিয়াম সমস্যায় পড়তে পারে। গ্রিজম্যান ও এমবাপে নিজেদের স্কিলের ঝলক দেখিয়ে দিলেও পোগবা এখনও সেভাবে জ্বলে ওঠেননি। সেমি ফাইনালের মঞ্চকেই কি বেছে নেবেন তিনি?

ফ্রান্স বনাম বেলজিয়াম! দুই প্রতিবেশী দেশ নামছে ফাইনালের লক্ষ্যে, পড়ুন প্রিভিউ

বেলজিয়ামের মাঝমাঠ থেকে আক্রমণ সকলেই কমবেশি ভালো খেলছেন। ডিফেন্সও কয়েকটি গোল খেলেও গোলকিপার কোর্তোইস ব্রাজিল ম্যাচে নিশ্চিত কয়েকটি গোল বাঁচিয়ে দিয়েছেন। আর সেন্ট্রাল মিডফিল্ড ও আক্রমণে এডেন হ্যাজার্ড, রোমেু লুকাকুরা যেকোনও সময় ম্যাচের রং বদলে দিতে পারেন।

মনে করা হচ্ছে, এই ম্যাচে যাঁরা জিতবেন, তাঁদের হাতেই উঠতে পারে বিশ্বকাপ। বেলজিয়াম এর আগে কোনওদিন বিশ্বকাপ ফাইনাল খেলেনি। ফ্রান্স ২ বার ফাইনাল খেলে ১৯৯৮ সালে একবারই ট্রফি জিতেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+