১৪ বছরের বনবাস কাটিয়ে দ্বিতীয়বার রাশিয়া বিশ্বকাপে নামছে সেনেগাল, এবারও অঘটন ঘটবে কি

এবারও ২০০২ সালের সাফল্যের পুনরাবৃত্তি করতে মরিয়া সাদিও মানে-র সেনেগাল দল।

প্রথমবার ২০০২ সালে বিশ্বকাপ খেলতে নেমে আফ্রিকার ছোট্ট দেশ সেনেগাল সারা ফুটবল বিশ্বে সাড়া ফেলে দিয়েছিল। ফ্রান্সের মতো দলকে প্রথম সাক্ষাতেই হারিয়ে দিয়েছিল বৌবা দিওপের দল। তারপর দিয়েগো ফোরলানের উরুগুয়েকে আটকে দ্বিতীয় রাউন্ডে তো বটেই, এমনকী কোয়ার্টার ফাইনালেও পৌঁছে গিয়েছিল। তবে শেষ অবধি তুরস্কের কাছে ০-১ গোলে হেরে বিদায় নিতে হয়। যদিও প্রথম দর্শনেই সকলের মনজয় করেছিল সেনেগাল।

১৪ বছরের বনবাস কাটিয়ে দ্বিতীয়বার রাশিয়া বিশ্বকাপে নামছে সেনেগাল, এবারও অঘটন ঘটবে কি

এবারও ২০০২ সালের সাফল্যের পুনরাবৃত্তি করতে মরিয়া সাদিও মানে-র দল।

এবার রাশিয়া বিশ্বকাপে গ্রুপ এইচে রয়েছে সেনেগাল। এবারে তাঁদের ম্যাচ রয়েছে কলম্বিয়া, পোল্যান্ড ও জাপানের সঙ্গে। ফলে এই গ্রুপে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই আশা করছেন বিশেষজ্ঞরা।

এবার সেনেগালের যে খেলোয়াড়দের দিকে চোখ থাকবে তাঁরা হলেন, সাদিও মানে, কালিদৌ কৌলিবালি, দিয়াফ্রা সাখো। দলের কোচিংয়ের দায়িত্বে রয়েছেন আলিয়ৌ সিসে।

এই আলিয়ৌ সিসে ২০০২ সালের সেনেগাল দলের সদস্য ছিলেন। ১৯৯৮ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্সকে প্রথম ম্যাচেই হারিয়ে দিয়ে ইতিহাস গড়েছিল সেনেগাল।

🔴OFFICIEL!

Voici la liste des 23 joueurs retenus pour la coupe du monde 2018:

Senegal's World Cup squad:#Senegal #WC2018 pic.twitter.com/msEUSFh2qe
— Senegal Football🇸🇳 (@SenegalFootball) May 17, 2018

এবারের বিশ্বকাপে খেলতে আসাও সেনেগালের কাছে স্বপ্নের মতোই। যোগ্যতা অর্জন রাউন্ডে সেনেগাল হেরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার কাছে। সেই ম্যাচ ফিফা বাতিল করে ফের খেলার নির্দেশ দেয়। কারণ অভিযোগ ছিল, রেফারি জোসেফ ল্যাম্পটে ম্যাচ গড়াপেটা করে সেনেগালকে হারিয়ে দিয়েছেন। সেই ম্যাচ পরে খেলা হলে ২-০ গোলে জিতে সেনেগাল ২০১৭ সালের নভেম্বরে রাশিয়ায় বিশ্বকাপ খেলা নিশ্চিত করে।

কলম্বিয়া ও জাপানের বিরুদ্ধে ড্র করে পোল্যান্ডকে হারাতে পারলেই দ্বিতীয় রাউন্ডে ওঠা নিশ্চিত সেনেগালের কাছে। এখন দেখার সাদিও মানের দল কতটা নিজেদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+