চূড়ান্ত হল শেষ ১৬! কোন দল কার বিরুদ্ধে কবে নামছে, দেখুন সম্পূর্ণ সূচি
বৃহস্পতিবার গ্রুপ লিগের সমস্ত খেলা শেষ হল। তারপরই চূড়ান্ত হয়ে গেল শেষ ১৬-য় কোন দলগুলি খেলবে।
বৃহস্পতিবার গ্রুপ লিগের সমস্ত খেলা শেষ হল। তারপরই চূড়ান্ত হয়ে গেল শেষ ১৬-য় কোন দলগুলি খেলবে। ২দিন আগেই ৮টি দল চূড়ান্ত হয়েছিল। এদিনের পর আরও ৮টি দল মিলিয়ে মোট ১৬টি দল চূড়ান্ত হল। শনিবার থেকে শুরু হয়ে নক আউটের প্রথম স্টেজের খেলা চলবে পরপর চারটি মঙ্গলবার পর্যন্ত। কোন দল কার বিরুদ্ধে কোথায়, কখন খেলবে তা জেনে নেওয়া যাক একনজরে।

প্রথম ম্যাচ
শনিবার গ্রুপ সি-র শীর্ষ স্থানাধিকারী ফ্রান্স বনাম গ্রুপ ডি-র দ্বিতীয় স্থানাধিকারী আর্জেন্তিনা নামছে কাজান এরিনা স্টেডিয়ামে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায়

দ্বিতীয় ম্যাচ
শনিবার গ্রুপ এ-র শীর্ষ স্থানাধিকারী উরুগুয়ে বনাম গ্রুপ বি-র দ্বিতীয় স্থানাধিকারী পর্তুগাল নামছে সোচি স্টেডিয়ামে ভারতীয় সময় রাত সাড়ে ১১টায়

তৃতীয় ম্যাচ
রবিবার গ্রুপ বি-র শীর্ষ স্থানাধিকারী স্পেন বনাম গ্রুপ এ-র দ্বিতীয় স্থানাধিকারী রাশিয়া নামছে মস্কো স্টেডিয়ামে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায়

চতুর্থ ম্যাচ
রবিবার গ্রুপ ডি-র শীর্ষ স্থানাধিকারী ক্রোয়েশিয়া বনাম গ্রুপ সি-র দ্বিতীয় স্থানাধিকারী ডেনমার্ক নামছে নিঝনি নোভগোরোদ স্টেডিয়ামে ভারতীয় সময় রাত সাড়ে ১১টায়

পঞ্চম ম্যাচ
সোমবার গ্রুপ ই-র শীর্ষ স্থানাধিকারী ব্রাজিল বনাম গ্রুপ এফ-এর দ্বিতীয় স্থানাধিকারী মেক্সিকো নামছে সামারা এরিনা স্টেডিয়ামে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায়

ষষ্ঠ ম্যাচ
সোমবার গ্রুপ জি-র শীর্ষ স্থানাধিকারী বেলজিয়াম বনাম গ্রুপ এইচ-এর দ্বিতীয় স্থানাধিকারী জাপান নামছে রোস্তভ স্টেডিয়ামে ভারতীয় সময় রাত সাড়ে ১১টায়

সপ্তম ম্যাচ
মঙ্গলবার গ্রুপ এফ-র শীর্ষ স্থানাধিকারী সুইডেন বনাম গ্রুপ ই-র দ্বিতীয় স্থানাধিকারী সুইজারল্যান্ড নামছে সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায়

অষ্টম ম্যাচ
মঙ্গলবার গ্রুপ এইচ-র শীর্ষ স্থানাধিকারী কলম্বিয়া বনাম গ্রুপ জি-র দ্বিতীয় স্থানাধিকারী ইংল্যান্ড নামছে রোস্তভ স্টেডিয়ামে ভারতীয় সময় রাত সাড়ে ১১টায়












Click it and Unblock the Notifications