ইংল্যান্ড নয় গ্রুপ সেরা হতে পারে বেলজিয়াম, পড়ুন গ্রুপ জি-র বিশ্লেষণ
জমে যেতে পারে এবার গ্রুপ জি-র লড়াই।
জমে যেতে পারে এবার গ্রুপ জি-র লড়াই। রাশিয়ার বিশ্বকাপের অন্যতম বড় দল হিসাবে খেলতে নামবে ইংল্যান্ড ও বেলজিয়াম। ইংল্যান্ড ফুটবলে বরাবরই শক্তিশালী। ঘরোয়া ফুটবল থেকে তাবড় তারকারা উঠে আসেন জাতীয় দলের হয়ে খেলতে। বিভিন্ন দেশের তারকারাও প্রিমিয়ার লিগে খেলে যান। ফলে বিশ্বকাপে ইংরেজরা বরাবরই শক্তিশালী প্রতিপক্ষ। ১৯৬৬ সালে একবারই বিশ্বকাপ জিতলেও বহুবারই কাপ জয়ের কাছাকাছি গিয়ে শেষ চার থেকে ফিরে আসতে হয়েছে। এবার শেষ ষোলোয় যাবে ধরে নিলেও তারপরে কতটা এগোতে পারে কোচ গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ড তা সময়ই বলবে।

এদিকে বেলজিয়াম গত কয়েকবছরে অসাধারণ উন্নতি করেছে ফুটবলে। এই মুহূর্তে ফিফা ক্রমতালিকায় তিন নম্বরে রয়েছে বেলজিয়াম। আর ইংল্যান্ড রয়েছে ১৩ নম্বরে। ফলে গ্রুপ শীর্ষে থেকে বেলজিয়ামই পরের রাউন্ডে যেতে পারে। শুধু তাই নয়, বিশ্বকাপের লড়াইয়ে অন্যতম বড় শক্তি এবার বেলজিয়াম।
বাকী দুই দেশ পানামা ও তিউনিশিয়া সম্ভবত গ্রুপে কোনও অঘটন ঘটাতে পারবে না। ইংল্যান্ড ও বেলজিয়ামই পরের রাউন্ডে যাবে।
১৮ জুন বেলজিয়াম ও পানামার ম্যাচ দিয়ে গ্রুপ জি-র ম্যাচ শুরু হচ্ছে। তিউনিশিয়া ও ইংল্যান্ডের ম্যাচও সেদিনই রয়েছে। ২৩ জুন বেলজিয়াম ও তিউনিশিয়ার ম্যাচ রয়েছে। ২৪ জুন ইংল্যান্ড খেলবে পানামার বিপক্ষে। ২৮ জুন পানামা ও তিউনিশিয়ার ম্যাচ রয়েছে।
গ্রুপের শেষ তথা সবচেয়ে বড় ম্যাচ ইংল্যান্ড ও বেলজিয়ামের মধ্যে ২৮ জুন খেলা হবে।
বেলজিয়ামের কেভিন দে ব্রুনে, ইংল্যান্ডের হ্যারি কেন, কেইল ওয়াকার ও তিউনিশিয়ার ওয়াবি খাজরির উপরে সকলের নজর থাকবে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications