ষষ্ঠবার বিশ্বকাপের আসরে কলম্বিয়া, রদরিগেস কি ফের ম্যাজিক দেখাবেন

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া বিশ্বকাপ ফুটবলে এর আগে পাঁচবার অংশগ্রহণ করেছে। তার মধ্যে সবচেয়ে ভালো ফল করেছে ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে। সেবার হামেস রদরিগেস একা সাড়া ফেলে দিয়েছিলেন বিশ্বকাপে।

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া বিশ্বকাপ ফুটবলে এর আগে পাঁচবার অংশগ্রহণ করেছে। তার মধ্যে সবচেয়ে ভালো ফল করেছে ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে। সেবার কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছিল হামেস রদরিগেসের দল। রদরিগেস একা সাড়া ফেলে দিয়েছিলেন বিশ্বকাপে। তবে শেষ অবধি ব্রাজিলের কাছে ১-২ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল। এবারও সেরকম কিছুই করতে তৈরি তিনি।

ষষ্ঠবার বিশ্বকাপের আসরে কলম্বিয়া, রদরিগেস কি ফের ম্যাজিক দেখাবেন

এই নিয়ে ষষ্ঠবার বিশ্বকাপের মূলপর্বে খেলছে কলম্বিয়া। প্রথমবার খেলেছিল ১৯৬২ সালে। সেবার গ্রপ স্টেজ থেকেই বিদায় নিতে হয়েছিল। এরপরে ১৯৯০ সালে দ্বিতীয় পর্বে বিদায়। তারপরে ১৯৯৪ ও ১৯৯৮ সালে বিশ্বকাপে অংশ নিলেও গ্রুপ স্টেজ থেকে বিদায় নিতে হয়েছে। ২০১৪ সালে পঞ্চমবারের ফলাফল সবচেয়ে ভালো হয়। সেবার কোয়ার্টার ফাইনালে পৌঁছয় কলম্বিয়া।

এবার এইচ গ্রুপে রয়েছে কলম্বিয়া। খেলতে হবে জাপান, পোল্যান্ড ও সেনেগালের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে। এর মধ্যে জাপানকে আগের বিশ্বকাপে ৪-১ ব্যবধানে হারিয়েছে রদরিগেজের দল। এবারও গ্রুপে জাপান রয়েছে। সেনেগালের মতো প্রতিপক্ষের বিরুদ্ধেও নামতে হবে।

ষষ্ঠবার বিশ্বকাপের আসরে কলম্বিয়া, রদরিগেস কি ফের ম্যাজিক দেখাবেন

ফিফা ক্রমতালিকায় ১৬ নম্বরে থাকা হামেস রদরিগেসের কলম্বিয়ায় তারকা খেলোয়াড় বলতে রদরিগেস ছাড়াও রাদামেল ফালকাও, ডেভিডসন স্যাঞ্চেস, খুয়ান কুয়াদ্রাদোর মতো খেলোয়াড় রয়েছেন।

রদরিগেসকে সামনে রেখেই দল সাজাবেন কোচ হোলে পেকেরম্যান। তবে রদরিগেস ম্যান-মার্কিংয়ে থাকলে সেক্ষেত্রে উদ্ধারকর্তা হতে পারেন ফালকাও। তিনি দলকে জয় এনে দিতে পারেন। গত বিশ্বকাপে চোটের কারণে তিনি স্কোয়াডে় ছিলেন না। রদরিগেস ও ফালকাও জুটি কতদূর দলকে টানতে পারে, সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+