FIFA World Cup qualifiers: ঘরের মাঠে উরুগুয়ের বিরুদ্ধে আটকে গেল ব্রাজিল, পয়েন্ট তালিকাতেও হল বিরাট বদল

আর্জেন্টিনার জয়ের দিনেই আটকে গেল ব্রাজিল। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের বাছাইয়ের পরবর্তী ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচে ১-১ গোলে ড্র করল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই ম্যাচে ড্র করে পয়েন্ট তালিকায় আরও পিছিয়ে গেল ব্রাজিল। আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত করে ফেললেও সেখানে ব্রাজিল অনেকটাই দূরে।

ব্রাজিলের খেলার মান আগের থেকে অনেকটাই নেমে গিয়েছে। ব্রাজিলিয়ান ফুটবলারদের খেলায় আগের মতো নেই স্কিল বা ছন্দ। তারকার অভাবও রয়েছে এই ব্রাজিল দলে। শেষবার ২০০০ সালে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। তারপর থেকেই শুধুই হতাশা। আগামী ২০২৬ সালের বিশ্বকাপের টিকিট এখনও নিশ্চিত করে উঠতেই পারল না পেলের দেশ।

যদিও ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের উপর চাপ বজায় রাখতে শুরু করে ব্রাজিল। খেলা শুরুর তিন তিন মিনিটের মাথায় গোলের সুযোগ পেয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু তাঁর ডান পায়ের শট উরুগুয়ে ডান দিকের পোস্ট ঘেঁষে চলে যায়। ২১ মিনিটে দারউইন নুনিয়েজের পাস পেয়ে বক্সের ভেতর থেকে নেওয়া শট গোলে রাখতে পারলেন না ব্রাজিলের ফুটবলার ফেকুন্দো। প্রথম ৪৫ মিনিটের খেলা শেষ হয় ১-১ গোলে।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পর থেকেই চাপ তৈরি করার প্রয়াস বজায় রাখে উরুগুয়ে। ৫৫ মিনিটে এগিয়ে যায় উরুগুয়ে। বক্সের ভেতরে বাঁ দিক থেকে ভালভের্দেকে পাস দেন উরুগুয়ে লেফট উইঙ্গার ম্যাক্সিমিলিয়ানো আরাউহো। ভালভের্দে ডান পায়ের বাঁকানো শটে গোল করে উরুগুয়েকে এগিয়ে দেন। যদিও গোল খাওয়ার পরই পাল্টা চাপ তৈরি করে ব্রাজিল। কিছুক্ষণ পরেই ব্রাজিলকে সমতায় ফেরান জেহসন।

এরপর একাধিক সুযোগ পেয়ে তাকে কাজে লাগাতে ব্যর্থ হয় ব্রাজিলের আক্রমণ ভাগের ফুটবলাররা। টানা দুই জয়ের পর টানা দুই ড্র করে পয়েন্ট তালিকায় আবার পিছিয়ে গেল ব্রাজিল। ঘরের মাঠেও পয়েন্ট হারিয়ে দক্ষিণ আমেরিকার অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকার পাঁচে নেমে গেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। । ১২ ম্যাচ শেষ ব্রাজিলের পয়েন্ট ১৮। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে।

পেরুকে ১-০ গোলে হারিয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২৫ পয়েন্ট নিয়ে এক নম্বর স্থানে আছে। মেসিরা বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলেছেন। সেখানে ব্রাজিলের সামনে অনেক অঙ্ক।
চোট এবং ফিটনেস জনিত কারণে খেলতে পারছেন না নেইমার। ভিনিসিয়াসরাও নিজেদের মেলে ধরতে পারছেন না ব্রাজিলের হয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+