FIFA World Cup qualifiers: খারাপ মাঠে আটকে গেলে‌ন মেসিরা, পিছিয়ে থেকেও দুরন্ত জয় ব্রাজিলের

চোট কাটিয়ে আগেই ক্লাব দলের জার্সিতে মাঠে নেমেছিলেন, এবার জাতীয় দলের হয়েও খেললেন মেসি। কিন্তু চোট কাটিয়ে আর্জেন্টিনার জার্সিতে প্রত্যাবর্তনটা মধুর হল না ‌‌লিও মেসির। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভেনেজুয়েলার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বিশ্ব চ্যাম্পিয়‌‌‌ন আর্জেন্তিনা।

বৃষ্টির জন্য খেলা শুরু হল নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর। কিন্তু প্রবল বৃষ্টির কারণে ভেনেজুয়েলার মাঠ কার্যত পুকুর হয়ে যায়। বল গড়ানোর মত অনেক জায়গায় পরিস্থিতি ছিল না। কিন্তু ম্যাচের ১৩ মিনিটে এগিয়ে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা। সৌজন্যে সেই লিও মেসি। তাঁরই দুরন্ত ফ্রি কিক প্রতিপক্ষ দলের গোলরক্ষক ফিরিয়ে দিলেও ফিরতি বলে গোল করেন ওটামেন্ডি। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরেন মেসিরা।

কিন্তু দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে ভেনেজুয়েলাকে সমতায় ফেরান রোনদোন। এরপর আর কোনও দলই গোল করতে পারেনি ফলে ১-১ গোলে ম্যাচ সমাপ্ত হল। এই ম্যাচ ড্র করায় লাতিন আমেরিকার বাছাই পর্বে প্রথম লেগ শেষে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে মেসিরা। ৯টি ম্যাচ খেলে ৬টি-তে জয়, ২টি ড্র ও একটিতে হেরেছে আর্জেন্টিনা।

ম্যাচ ড্র হওয়ার জন্য খেলা শেষে ক্ষোভ প্রকাশ করেন মেসি। মাঠ নিয়ে বিরক্তি প্রকাশ করেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। তি‌নি বলেন,এই মাঠ খেলার যোগ্য নয় । আর্জেন্টিনা শিবিরের দাবি,তাদের জোর করে এই জঘন্য মাঠে খেলানো হল। ম্যাচের আগে মাঠে বন্যার জল ঢুকে যাওয়ায় ম্যাচ শুরু হতে আধঘণ্টা দেরিতে শুরু হয়। পুরো মাঠ কার্যত পুকুর।ফলে নিজেদের সঠিকভাবে মেলে ধরতে পারলেন না মেসিরা।

১৬ অক্টোবর বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের পরবর্তী ম্যাচে খেলতে নামবে আর্জেন্তিনা। বলিভিয়ার বিরুদ্ধে পরের ম্যাচ খেলতে নামবে মেসির আর্জেন্তিনা।
বিশ্বকাপের বাছাই পর্বে ম্যাচে আর্জেন্টিনা আটকে গেলেও জয় পেল ব্রাজিল। চিলিকে ২-১ গোলে হারাল ব্রাজিল। বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে ৯ ম্যাচের মধ্যে এই নিয়ে পঞ্চম ম্যাচে জয় পেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। যদিও ম্যাচ শুরুর ২ মিনিটেউ মধ্যেই চি‌লিকে এগিয়ে দেন ভার্গাস।

ম্যাচের বিরতির আগেই ম্যাচে সমতায় ফেরায় ব্রাজিল। স্যাভিনিওর বাড়ানো বলে হেডে গোল করেন জেসুস। তবে ৩ পয়েন্ট নিশ্চিত করার জন্য ব্রাজিলকে অপেক্ষা করতে হল ৮৯ মিনিট পর্যন্ত। ব্রাজিলের হয়ে জয়সূচক গোলটি করেন হেনরিক। ৯ ম্যাচে ব্রাজিলের পয়েন্ট ১৩।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+