FIFA World Cup Qualifier: ছন্দহীন‌ ব্রাজিল, প্যারাগুয়ের বিরুদ্ধেও হার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের

খারাপ সময় কিছুতেই কাটছে না ব্রাজিলের। বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে ফের ধাক্কা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। প্যারাগুয়ের কাছে ০-১ গোলে হেরে গেল ব্রাইজিল।

২০২৬ বিশ্বকাপের জন্য লাতিন আমেরিকা বাছাইপর্বে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল সেখানে একেবারে ছন্দে পাওয়া গেল ব্রাজিলিয়ানদের। এদিনের ম্যাচে ব্রাজিল বার বার চেষ্টা করেও প্যারাগুয়ের বিরুদ্ধে গোল করতে পারেনি। শেষ পর্যন্ত পরাজয়ের লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

FIFA World Cup

আগের ম্যাচে কোনও মতে জিতলেও এ দিন প্যারাগুয়ের কাছে হারল তারা। ১৬ বছর পর ব্রাজিলকে হারাল প্যারাগুয়ে। গত পাঁচ ম্যাচের চারটিতে হেরে লাতিন আমেরিকা থেকে গ্রুপ পর্বের লড়াইয়ে বেশ চাপে পড়ে গেল ব্রাজিল। কোপা আমেরিকার ব্যর্থতার পর ছন্দহীন ব্রাজিল, প্রশ্ন উঠছে ফুটবলারদের পারফরম্যান্স নিয়েও।২০ মিনিটে ম্যাচের একমাত্র গোল করেন দিয়েগো গোমেজ।

প্যারাগুয়ের ঘরের মাঠে দাপট দেখিয়ে শুরু করলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের মুখ দেখা হয়নি ব্রাজিলের। উল্টো প্রথমার্ধের ২০ মিনিটে ইন্টার মায়ামির উইঙ্গার ডিয়েগো গোমেজের গোলে লিড পেয়ে যায় প্যারাগুয়ে। ব্রাজিল অবশ্য ম্যাচে ফিরতে পারতো ২৫ মিনিটেই। এন্ড্রিকের পাস থেকে বল পেয়ে গোলমুখে শট নেন গুইলার্মো অ্যারানা। প্যারাগুয়ে গোলরক্ষককে পরাস্ত করলেও গোললাইন থেকে ফেরত আসে বল।প্রথমার্ধে ব্রাজিলের আক্রমণভাগ প্যারাগুয়ের রক্ষণে চিড় ধরাতে পারেনি। একাদশের হয়ে নামা তরুণ স্ট্রাইকার এনদ্রিক প্রথমার্ধে প্রায় বলই ছুঁতে পারেননি।

ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, লুকাস পাকেতা, আলিসনের মতো তারকা থাকলেও ব্রাজিলের খেলা মন ভরাতে পারল না। গোটা ম্যাচে চেষ্টা করেও ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোরা গোল করতে পারেননি। শেষ পর্যন্ত এই গোলকে পুঁজি করেই জয় তুলে নেয় প্যারাগুয়ে।

আরেক ম্যাচে উরুগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ভেনেজুয়েলা। চিলিকে ২-১ গোলে হারিয়েছে বলিভিয়া। বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল। আট ম্যাচে দলটির পয়েন্ট ১০। দক্ষিণ আমেরিকা অঞ্চলের মধ্যে আর্জেন্টিনার অবস্থান প্রথম। আট ম্যাচে তাদের পয়েন্ট ১৮।
লাতিন আমেরিকা থেকে পয়েন্ট টেবিলে শীর্ষ ছয় দল সরাসরি জায়গা পাবে বিশ্বকাপের চূড়ান্তপর্বে। সপ্তম দলটিকে খেলতে হবে প্লে অফ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+