বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে নামছে ফ্রান্স-ক্রোয়েশিয়া, কোন দল করবে বাজিমাত

একমাসের ধুন্ধুমার লড়াইয়ের পর রবিবার মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল খেলতে নামছে ফ্রান্স ও ক্রোয়েশিয়া।

একমাসের ধুন্ধুমার লড়াইয়ের পর রবিবার মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল খেলতে নামছে ফ্রান্স ও ক্রোয়েশিয়া। দ্বিতীয়বার কাপ জেতার লক্ষ্য নিয়ে নামছেন আন্তোনিও গ্রিজম্যানরা। অন্যদিকে এই প্রথমবার ফাইনালে উঠেই কাপ জয়ের স্বপ্নে বিভোর লুকা মডরিচরা। যেভাবে দুটি দল গ্রুপ স্টেজ থেকে ফাইনালে উঠেছে তা এককথায় চমকপ্রদ।

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে নামছে ফ্রান্স-ক্রোয়েশিয়া

বিশ্বকাপের ফাইনালে দুই দল

ফ্রান্স ও ক্রোয়েশিয়া যে বিশ্বকাপের ফাইনালে পৌঁছতে পারে তা কেউ ভাবেননি। ফ্রান্সকে নিয়ে অতি বড় সমর্থকেরাও স্বপ্ন দেখেননি। অন্যদিকে ক্রোয়েশিয়ায় একঝাঁক ভালো খেলোয়াড় থাকায় কেউ কেউ ভালো খেলবে বলে আশা করেছিলেন। তবে ফাইনালের কথা কেউ ভাবেননি। তবে সব বাধা পেরিয়ে এই দুই দল ফাইনালে পৌঁছেছে।

দুই দলের খেলোয়াড়

দুই দলেরই একঝাঁক খেলোয়াড় রয়েছেন যারা যেকোনও সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। ফ্রান্সের গ্রিজম্যান, এমবাপে, পোগবা যেমন রয়েছেন, তেমনই ক্রোয়েশিয়ার মডরিচ, রাকিটিচ, পেরিসিচ, মান্ডজুকিচরা রয়েছেন।

অপরাজিত দুই দল

গ্রুপ লিগ থেকে বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত দুই দলই এখনও অপরাজিত রয়েছে। শেষ অবধি যে দলই জিতবে অপরাজিত থেকেই বিশ্বকাপ জয় করবে। তবে ক্রোয়েশিয়ার কৃতিত্ব অনেক বেশি কারণ। ফ্রান্স ডেনমার্কের সঙ্গে একটি ম্যাচ ড্র করেছে। তবে ক্রোটরা সব ম্যাচ জিতে ফাইনালে উঠেছে।

মাঝমাঠই দুই দলের প্রধান ভরসা

ক্রোয়েশিয়া ও ফ্রান্স দুই দলের মাঝমাঠেই একঝাঁক তারকা রয়েছেন। ক্রোটদের লুকা মডরিচ, ইভান রাকিটিচ, পেরিসিচরা রয়েছেন। সামনে রয়েছেন মান্ডজুকিচ। এদিকে ফ্রান্সের মাঝমাঠে পল পোগবা, কান্তে, এমবাপে, গ্রিজম্যানরা রয়েছেন। সামনে রয়েছেন গিরোর্ড।

ডিফেন্স মজবুত দুই দলেরই

ফ্রান্সের রক্ষণে হের্নান্দেজ, উমতিতি, ভারানে ও পাভার্ডরা রয়েছেন। আর গোলে রয়েছেন ইউরোপের অন্যতম সেরা গোলকিপার হুগো লোরিস। এদিকে ক্রোয়েশিয়া রক্ষণে রয়েছেন ভিদা, লোভরেন, স্ট্রিনিচ ও ভারসালকো। আর গোলে রয়েছেন এই বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ২টি ম্যাচে বাঁচানো ড্যানিয়েল সুবাসিচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+