বিশ্বকাপের বাজারে ভাইরাল পাকিস্তানের শপিং মলের ভিডিও, দেখুন
একটি ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে। সম্ভবত এটি পাকিস্তানের কোনও এক শপিং মলের ভিডিও।
বিশ্বকাপ জ্বরে কাঁপছে সারা বিশ্ব। উপমহাদেশের কোনও প্রতিনিধি কোনওবার বিশ্বকাপ ফুটবলে জায়গা পায় না। তবে উপমহাদেশের অন্যতম প্রিয় খেলা ফুটবল। এশিয়া থেকে জাপান একমাত্র প্রতিনিধি হয়ে পরের রাউন্ডে গেলেও শেষ ১৬ থেকে বেরিয়ে গিয়েছে। তবে বিশ্বকাপের উন্মাদনায় কোথাও খামতি নেই।

একটি ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে। সম্ভবত এটি পাকিস্তানের কোনও এক শপিং মলের ভিডিও। সেখানে বিশ্বকাপ উপলক্ষ্যে নানা ছাড়ও দেওয়া হয়েছে কেনাকাটায়। মলের ভিতরে যেমন নানা অনুষ্ঠানের আসর বসে, তেমনই এখানেও বসেছিল।
সেখানে হিন্দি গানের তালে বিশ্বকাপ উন্মাদনাকে আরও বাড়িয়ে উদ্দাম নৃত্য করলেন এক তরুণ। ১ মিনিট ৪৬ সেকেন্ডের ভিডিওয় সুরের তালে তালে নেচে গেয়ে মাত করলেন তরুণ। একেবারে শেষে থাকতে না পেরে এক বয়স্ক ব্যক্তিও তাকে সঙ্গত দিলেন। দেখুন ভিডিও।

I AM DEAD 😂😂

Wait till the end 😆 pic.twitter.com/KiYHqFRNUP
— ❀✿ زِيبَا ❀✿ (@zibahfairooz) July 9, 2018

Click it and Unblock the Notifications