গ্রুপ শীর্ষে থাকা ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নামছে আর্জেন্তিনা, মেসি কি পারবেন দলকে টেনে তুলতে

গ্রুপ ডি-র মুখোমুখি দ্বৈরথে নামছে ক্রোয়েশিয়া ও আর্জেন্তিনা।

গ্রুপ ডি-র দুই দল মুখোমুখি দ্বৈরথে নামছে এদিন। ক্রোয়েশিয়া ও আর্জেন্তিনা। এই ম্যাচ লিওনেল মেসির দলের কাছে ডু অর ডাই ম্যাচ। এই ম্যাচ হারা মানে গ্রুপ স্টেজ থেকে বিদায়ের কাছাকাছি চলে যাবে দল। আগে ম্যাচে আইসল্যান্ডের কাছে ১-১ গোলে ম্যাচ ড্র করেছে নীল-সাদা জার্সিধারীরা। ফলে এই ম্যাচে জিততেই হবে।

গ্রুপ শীর্ষে থাকা ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নামছে আর্জেন্তিনা, মেসি কি পারবেন দলকে টেনে তুলতে

এদিকে ক্রোয়েশিয়া গ্রুপের প্রথম ম্যাচে শক্তিশালী নাইজেরিয়াকে হারিয়ে তিন পয়েন্ট পেয়েছে। ফলে নিঝনি নোভগোরোদ স্টেডিয়ামে এদিন বেশ আকর্ষণীয় খেলা হতে চলেছে।

২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালিস্ট আর্জেন্তিনা সবচেয়ে ছোট দেশ হিসাবে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করা আইসল্যান্ডের কাছে আটকে গিয়ছে। লিও মেসি পেনাল্টি মিস করে দলকে জয় এনে দিতে পারেননি।

আর্জেন্তিনা এই বিশ্বকাপেও যোগ্যতা অর্জন করা নিয়ে সন্দেহে ছিল। শেষদিকে মেসির দল অনবদ্য খেলে রাশিয়ার টিকিট জোগাড় করেছে। প্রথম ম্যাচ খারাপ গেলেও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জ্বলে উঠতে চাইবেন মেসিরা।

স্পেন ম্যাচের পরে বুধবার মরক্কো ম্যাচেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোল করেছেন। এবং এই ম্যাচে দলকে জিতিয়ে এনেছেন। সেদিক থেকে দেখলেও মেসির উপরে চাপ থাকবে। সেই চাপ সামনে আর্জেন্তিনীয় কিংবদন্তি কীভাবে পারফর্ম করেন সেটাই দেখার। আগের ম্যাচে আইসল্যান্ডের খেলোয়াড়রা মেসিকে ঘিরে রেখেছিলেন। ক্রোয়েশিয়াও মেসিকে নিয়ে একইরকম পরিকল্পনা করবে।

কোচ জর্জ স্যাম্পাওলি মেসির পাশাপাশি আক্রমণভাবে সের্গিও আগেরো, পাওলো দাইবালা, গঞ্জালো ইগুয়েনকে খেলাতে চাইছেন। যদিও নীল-সাদা জার্সির শেষ দশ ম্যাচের পারফরম্যান্স খুব খারাপ। গোল এসেছে মাত্র ৯টি। এই অবস্থা থেকে দলকে টেনে তুলতে পারেন একমাত্র মেসি।

ক্রোয়েশিয়া আইসল্যান্ডের চেয়ে অনেক বড় দল। আগের ম্যাচে নাইজেরিয়াকে হারিয়ে জয়ও পেয়েছে। ফলে মানসিকভাবে অনেক এগিয়ে রয়েছে। আইসল্যান্ড পারলে তাঁরাও পারবেন, এমনটাই বিশ্বাস ক্রোয়েশিয়ানদের। প্রথম ম্যাচে একটি আত্মঘাতী গোল ও পেনাল্টি থেকে ২-০ জয় এসেছে। তবে লুকা মডরিচ ও মান্ডজুকিচরা ছাড়বেন না সহজে।

দুই দলের প্রথম একাদশে কারা থাকতে পারেন, দেখে নেওয়া যাক একনজরে।

আর্জেন্তিনা : কাবাইয়েরো, মার্কাদো, ওতামেন্দি, তাগলিয়াফিকো, সালবিও, মাসচেরানো, মেসা, আকুনা, মেসি, আগেরো, পাভোন

ক্রোয়েশিয়া : সাবাসিক, রসালকো, লভরেন, ভিদা, স্ট্রিনিচ, রাকিটিচ, বাদেলজ, ব্রোজোভিচ, মডরিচ, পেরিসিচ, মান্ডজুকিচ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+