FIFA World Cup 2026 Qualifier:রোহিতদের নিয়ে কাপজয়ের স্বপ্নে মশগুল দেশ, বিশ্বকাপের যাত্রা শুরু সুনীলদেরও
গোটা দেশ ক্রিকেট বিশ্বকাপে মজে। রোহিত-বিরাটদের নিয়ে কাপজয়ের স্বপ্ন দেখছে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা। এরইমধ্যে আরও একটি বিশ্বকাপের স্বপ্নের দৌড় শুরু করল ভারতীয় ফুটবল দল। ২০২৬ সালের বিশ্বকাপের কোয়ালিফায়ার এবং ২০২৭ সালের এশিয়ান কাপের বাছাই-পর্বের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে জিতল ভারত। কুয়েতের বিরুদ্ধে ১-০ গোলে জয় পেল সুনীলরা।
ফিফা ক্রম তালিকা অনুসারে ভারত ১০২ নম্বরে আছে। ১৩৬ নম্বরে আছে কুয়েত। ফলে কুয়েত শহরের জাবের আল-আহমদ আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্যাচের শুরু থেকেই আক্রমণ শুরু করে ঈগর স্টিমাচের দল। কিন্তু ভারতের আক্রমণগুলি প্রতিপক্ষ বক্সে গিয়ে খেউ হারিয়ে ফেলে। এরইমধ্যে কয়েকটি সুযোগ পেয়েছিলেন সুনীল ছেত্রী-মণবীর সিংরা।কিন্ত তা কাজে লাগাতে পারলেন না।

২০২৬ বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বে আজ প্রথম ম্যাচে নামতে চলেছে ভারত। প্রতিপক্ষ কুয়েত। ভারতের চেয়ে অপেক্ষাকৃত কঠিন প্রতিপক্ষ কুয়েত। স্বাভাবিক ভাবেই এই ম্যাচে বেশ চাপে থাকবে ইগর স্টিম্যাচের দল।
এই ম্যাচের পর্যন্ত এই দুই দল ৫ বার মুখোমুখি হয়েছিল। তার মধ্যে দুটি ম্যাচ জিতেছে কুয়েত। একটি জিতেছে ভারত এবং ২টি ম্য়াচ ড্র হয়েছে। এবার ভারত কিন্তু জয়ের সংখ্যাটা বাড়িয়ে নিল। সেইসঙ্গে দ্বিতীয় রাউন্ডের প্রথম অ্যাওয়ে ম্যাচেই জয় পেল ভারত। এরফলে পরবর্তকালে অনেকটাই সুবিধা পাবে ভারত।
২০২৬ সালের বিশ্বকাপের কোয়ালিফায়ার এবং ২০২৭ সালের এশিয়ান কাপের বাছাই-পর্বের দ্বিতীয় রাউন্ডের গ্রুপ 'এ'-তে আছে ভারত। সেইসঙ্গে আছে কাতার, কুয়েত এবং আফগানিস্তান। এই রাউন্ডের বাধা টপকাতে পারলে ২০২৭ সালে এশিয়া কাপের টিকিট পেয়ে যাবে ভারত।












Click it and Unblock the Notifications